1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসের সামনে সহিংসতা: তীব্র নিন্দা জানিয়েছে ঢাকা

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
পররাষ্ট-মন্ত্রনালয়

বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা এবং প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ করার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। শুক্রবার (২৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘটনার প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বঙ্গ হিন্দু জাগরণ’ নামে কলকাতার একটি হিন্দু সংগঠন গত বৃহস্পতিবার বিকেলে কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে সহিংস বিক্ষোভ চালায়। বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে বাংলাদেশ উপ-হাইকমিশনের সীমানায় প্রবেশ করে এবং সেখানে বাংলাদেশের জাতীয় পতাকায় আগুন ধরিয়ে দেয়। পাশাপাশি তারা বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা পোড়ায়।

পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে থাকলেও বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সদস্যদের মধ্যে নিরাপত্তাহীনতা বিরাজ করছে বলে উল্লেখ করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত সরকারকে অনুরোধ করেছে, কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনসহ ভারতে বাংলাদেশের অন্যান্য কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিত করতে।

বাংলাদেশ সরকার এই ঘটনাকে একটি নিন্দনীয় এবং ঘৃণ্য কাজ হিসেবে চিহ্নিত করেছে। জাতীয় পতাকার অবমাননা এবং কূটনৈতিক প্রটোকল লঙ্ঘনের বিষয়ে তীব্র নিন্দা জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “বাংলাদেশ সরকার সহিংস কার্যকলাপের ঘোর বিরোধিতা করে এবং ভারত সরকারকে কূটনীতিক ও মিশনের কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে আহ্বান জানায়।”

ঢাকা ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নিতে এবং বাংলাদেশের কূটনৈতিক মিশন ও কর্মকর্তাদের সুরক্ষার জন্য ভারত সরকারের প্রতি জরুরি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে।

এই ঘটনা বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। তাই এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে দুই দেশের মধ্যে সহযোগিতার মাধ্যমে স্থিতিশীলতা বজায় রাখা অত্যন্ত জরুরি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট