1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

কাউখালীতে এনএসআই এর অভিযানে নিষিদ্ধ পলিথিন জব্দ ও জরিমানা

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
নিষিদ্ধ পলিথিন জব্দ

পিরোজপুরের কাউখালী উপজেলার দক্ষিণ বাজারে শুক্রবার (২৪ জানুয়ারি) বেলা ১১টায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে নিষিদ্ধ পলিথিন জব্দ এবং জরিমানা করা হয়েছে। এ অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ। অভিযানে সহযোগিতা করে পিরোজপুর জেলা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং কাউখালী থানা পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ বাজারে পরিচালিত এই অভিযানে শাহাদাত স্টোর নামক একটি ব্যবসা প্রতিষ্ঠানের ভেতর থেকে ৫৪ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। দোকান মালিক মোঃ শাহাদাত পলিথিন মজুদ রাখার দায় স্বীকার করায় তাকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর অধীনে ৫,০০০ টাকা জরিমানা করা হয়।

এছাড়া দক্ষিণ বাজারের একটি খোলা জায়গায় মজুদকৃত ১২০ কেজি নিষিদ্ধ পলিথিন পাওয়া গেলেও এর কোনো মালিকানা চিহ্নিত না হওয়ায় জরিমানা করা সম্ভব হয়নি।

অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ জানান, জব্দকৃত পলিথিন পরিবেশ সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ে প্রেরণ করা হবে। পরে তা ঢাকায় পাঠিয়ে রিসাইক্লিংয়ের ব্যবস্থা করা হবে।

মোবাইল কোর্ট পরিচালনার বিষয়ে সুদীপ্ত দেবনাথ বলেন, “বাংলাদেশ সরকার পরিবেশ দূষণ মুক্ত রাখতে পলিথিন মজুদ, বিক্রয় ও ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছে। পরিবেশ সংরক্ষণ আইন বাস্তবায়নের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের সর্বোচ্চ শাস্তি ও জরিমানা প্রদান করা হবে।”

পরিবেশ দূষণ রোধে সরকারি নির্দেশনা মেনে চলতে এবং নিষিদ্ধ পলিথিনের ব্যবহার পরিহার করতে সকলকে আহ্বান জানানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট