1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

কাউখালীতে বিষাক্ত পটকা মাছ খেয়ে শিশুর মৃত্যু : ০৪জন হাসপাতালে ভর্তি

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
পিরোজপুরের কাউখালী উপজেলায় একই পরিবারের ০৫ জনে বিষাক্ত পটকা মাছ খেয়ে ০১শিশুর মৃত্যু হয়েছে,  বাকি ০৪জন গুরুতর অসুস্থ হয় হাসপাতালে ভর্তি আছেন।
বুধবার (১২মার্চ) উপজেলার চিরাপাড়া পার সাতুরিয়া ইউনিয়নের পশ্চিম চিরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ফাতেমা আক্তার (৫) নামে ০১শিশুর মৃত্যু হয়েছে। নিহত ফাতেমা পশ্চিম চিরাপাড়া গ্রামের হানিফ সরদারের মেয়ের ঘরের নাতনি। বাকি অসুস্থ ০৪জন হলেন শিশুটির মা সাবিনা (২০), খালাদ্বয় সীমা (১৮) ও সুমনা (১৩) এবং নানী আকলিমা বেগম (৫৫) তাদের আশংঙ্কাজনক অবস্থায় কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহত শিশু ফাতেমার নানা হানিফ সরদার বলেন, তিনি অন্য মাছের সঙ্গে নদী থেকে পটকা মাছটি ও ধরে আনেন। দেখতে বেশ বড় ও আকর্ষণীয় হওয়ায় তিনি না ফেলে রান্না করতে বলেন।রাতে রান্না করে পরিবারের  সবাই খেলে ০৫জনই অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাদের পেটে ব্যাথা, বমি ও খিচুনি শুরু হয়,পরে বেশি অসুস্থ হয়ে পড়লে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক ফাতেমাকে মৃত: ঘোষণা করেন।
কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সুব্রত কর্মকার বলেন, রাত ০২টার দিকে ০৫জনকে হাসপাতালে নিয়ে আসলে তাদের মধ্যে ফাতেমা নামের শিশুটি হাসপাতালে নিয়ে আসার আগেই মারা যায়,বাকি ০৪জনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট