1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

কাউখালী উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক গ্রেফতার

মোঃ নাজমুল হোসেন, পিরোজপুর জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

পিরোজপুরের কাউখালী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আজমল হোসেন সরদার (৫৫) কে গ্রেফতার করেছে কাউখালী থানা পুলিশ। আজমল হোসেন সরদার কাউখালীর গোসনতারা গ্রামের মৃত ফারুক সরদারের ছেলে।

সোমবার(১৮ আগস্ট) সকালে অভিযান চালিয়ে ঝালকাঠি স্টেশন রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে কাউখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোলায়মান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়,২০২৪ সালের ০৪ আগস্ট কাউখালী উপজেলা বিএনপির অফিস ভাঙচুর ও অগ্নি সংযোগ মামলায় তাকে গ্রেফতার করা হয়। আওয়ামী সরকার পতনের পর এলাকায় বিভিন্ন নাশকতামূলক কর্মকান্ডের সঙ্গে সম্পৃক্ত থেকে গা ঢাকা দেয়। বহুদিন ধরে পুলিশ তাকে খুঁজছে,গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে পুলিশ তাকে ঝালকাঠি স্টেশন রোড এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

কাউখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোলায়মান জানান, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের আহবায়ক আজমল হোসেন সরদারকে বিএনপি’র অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর আজ সোমবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট