1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা এক বছরে চালু হবে ৫০টি পাট ও বস্ত্রকল, কর্মসংস্থানে নতুন সম্ভাবনা শেখ হাসিনাকে দেশে ফেরাতে কাজ করছে সরকার: আইনমন্ত্রী জুলাই আন্দোলনের প্রবাসী যোদ্ধাদের ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণে হাইকোর্টের রুল

কালীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ দুইজন আটক

আরিফ মোল্ল্যা
  • প্রকাশিত: সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
দেশীয় অস্ত্রসহ দুইজন আটক

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র, রাইফেলের গুলি, চকলেট বাজি, মোবাইল, নগদ টাকা এবং অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধারসহ দুইজনকে আটক করা হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে তেহরীহুদা গ্রামে পুলিশ ও সেনাবাহিনীর একটি টিম অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃত ব্যক্তিরা হলেন ওই গ্রামের রোস্তম মন্ডলের ছেলে লাল মিয়া এবং নুরুজ্জামানের ছেলে জাহাঙ্গীর আলম।

যৌথ অভিযানের নেতৃত্বদানকারী মেজর আতিকুর রহমান রুশাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, তেহরীহুদা গ্রামের একটি বাড়িতে কিছু দুষ্কৃতিকারী অবৈধ আগ্নেয়াস্ত্র তৈরি করছে। খবর পেয়ে পুলিশ ও সেনা সদস্যদের সমন্বয়ে একটি টিম রাত সাড়ে ১২টার দিকে লাল মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে।

অভিযানে একটি বসতঘর থেকে উদ্ধার করা হয়, একটি দেশীয় পাইপগান, ৪ রাউন্ড রাইফেলের গুলি, দু’টি গুলির খোসা, একটি গুলির পিলেট, পিস্তল তৈরির দু’টি লোহার বডি, একটি চাইনিজ কুড়াল, আটটি চকলেট বাজি, দু’টি মোবাইল ফোন, নগদ ২১,৫৫০ টাকা, আগ্নেয়াস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, অভিযানে বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র, গুলি এবং অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আটক দুই ব্যক্তির বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে। তদন্তের মাধ্যমে বিস্তারিত জানা যাবে।

উল্লেখ্য, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অবৈধ কার্যক্রম প্রতিরোধে যৌথ বাহিনীর এই ধরনের অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট