1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

কাহারোলে শ্রী শ্রী বাসন্তী মন্দিরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

সুকুমার রায়, কাহারোল, দিনাজপুর
  • প্রকাশিত: শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
শ্রী শ্রী বাসন্তী মন্দিরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

দিনাজপুরের কাহারোল উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে অনুষ্ঠিত হয়েছে শ্রী শ্রী বাসন্তী মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান। শুক্রবার (৪ এপ্রিল ২০২৫) বিকেল ৪টায় কাহারোল উপজেলার ২নং রসুলপুর ইউনিয়নের খোশালপুর রামকৃষ্ণ আশ্রম প্রাঙ্গণে এ মন্দিরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়।

উদ্বোধন করেন দিনাজপুর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের মহারাজ হরিপ্রিয়ানন্দজী ও শমানন্দজী মহারাজ। এ সময় আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোশালপুর রামকৃষ্ণ আশ্রমের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক প্রধান শিক্ষক দিজেন্দ্র কুমার দেবনাথসহ আশ্রমের সকল ভক্তবৃন্দ।

ভিত্তিপ্রস্তর উদ্বোধনের পর অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ ধর্মীয় আলোচনা সভা। ভক্তবৃন্দ ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক আবেগঘন পরিবেশে সম্পন্ন হয়।

স্থানীয়দের মতে, এ মন্দির নির্মাণের মাধ্যমে এলাকার ধর্মীয় ও সামাজিক জীবনে নতুন প্রাণসঞ্চার হবে এবং আগামী প্রজন্ম একটি শান্তিপূর্ণ ও মানবিক শিক্ষা অর্জনের সুযোগ পাবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট