1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

কাহারোলে সাংবাদিকদের সঙ্গে জামায়াত মনোনীত প্রার্থী মতিউর রহমানের মতবিনিময়

সুকুমার রায়, কাহারোল, দিনাজপুর
  • প্রকাশিত: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
কাহারোলে সাংবাদিকদের সঙ্গে জামায়াত মনোনীত প্রার্থী মতিউর রহমানের মতবিনিময়

দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত জাতীয় সংসদ সদস্য (এমপি) প্রার্থী মোঃ মতিউর রহমান কাহারোল উপজেলার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নিয়েছেন।

বুধবার সন্ধ্যা ৮টায় কাহারোলের হোটেল শাহাদাতের ভিআইপি লাউঞ্জে এই মতবিনিময় সভার আয়োজন করে কাহারোল উপজেলা জামায়াতে ইসলামী। এতে প্রার্থী মোঃ মতিউর রহমান ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আয়োজক মাওলানা মোঃ তরিকুল, সাধারণ সম্পাদক মোঃ আঃ রাজ্জাক, দিনাজপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ জাকিরুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে এমপি প্রার্থী মোঃ মতিউর রহমান বলেন, “আমি নির্বাচিত হলে এই অঞ্চলের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করবো। বিশেষ করে কাহারোল উপজেলাকে পৌরসভায় রূপান্তর, একটি মাতৃ ও শিশু কল্যাণ হাসপাতাল প্রতিষ্ঠা এবং মাদক ও চাঁদাবাজ মুক্ত একটি সমাজ গঠনের কাজ আমার অগ্রাধিকার থাকবে।”

তিনি আরও বলেন, “এলাকার সাধারণ মানুষের উন্নয়নই আমার রাজনীতির মূল লক্ষ্য। জনগণের পাশে থেকে আমি কাজ করতে চাই। কাহারোল ও বীরগঞ্জকে একটি শান্তিপূর্ণ ও উন্নত মডেল এলাকায় রূপান্তর করাই হবে আমার মূল লক্ষ্য।”

মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিকরা নানা প্রশ্ন ও মতামত তুলে ধরেন, যার জবাবে প্রার্থী মতিউর রহমান তাঁর উন্নয়ন পরিকল্পনা এবং ভবিষ্যৎ কর্মসূচির রূপরেখা ব্যাখ্যা করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট