1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

কাহারোল বাজার জলাবদ্ধতা মুক্তির পথে

সুকুমার রায়, কাহারোল, দিনাজপুর
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
কাহারোল বাজার জলাবদ্ধতা মুক্তির পথে

দীর্ঘদিনের জলাবদ্ধতার সমস্যা সমাধানের পথে এগোচ্ছে দিনাজপুরের কাহারোল বাজার। বর্তমানে জোরেশোরে চলছে রাস্তা ও ড্রেন নির্মাণের কাজ, যা শেষ হলে বাজার এলাকার জলাবদ্ধতা নিরসন হবে। উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুল ইসলাম এবং উপজেলা প্রকৌশলী মো. ফিরোজ আহমেদের প্রচেষ্টায় ‘জি.ও.বি মেইনটেনেন্স’ প্রকল্প থেকে এ রাস্তা নির্মাণের বরাদ্দ প্রদান করা হয়েছে।

স্থানীয় প্রকৌশলী অফিস সূত্রে জানা যায়, ১ কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে কাহারোল বাজার আমতলা মোড় থেকে টিএন্ডটি রোড পর্যন্ত ২৮০ মিটার আরসিসি রাস্তা নির্মাণের কাজ চলছে। পাশাপাশি ১ কোটি ৩ লাখ টাকা ব্যয়ে রাস্তার পাশ দিয়ে পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ করা হচ্ছে। এছাড়া টিএন্ডটি মোড় থেকে তরলা বাজার পর্যন্ত ২,৫০০ মিটার সিলকোট কার্পেটিং রাস্তার নির্মাণ কাজও চলছে।

বিগত দিনে বৃষ্টি হলেই কাহারোল বাজারের আমতলা মোড়ে হাঁটুপানি জমে থাকত, যা স্থানীয় পথচারী, রিকশা, ভ্যান ও মোটরসাইকেল চালকদের জন্য দুর্ভোগ সৃষ্টি করত। রাস্তা ও ড্রেন নির্মাণের ফলে এই সমস্যা সমাধান হবে বলে আশাবাদী স্থানীয়রা।

বহুদিনের জলাবদ্ধতার সমস্যার সমাধান হওয়ায় কাহারোলবাসী উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন। টেকসই নির্মাণ নিশ্চিত করতে প্রকল্পের তদারকি করছেন উপজেলা প্রকৌশলী মো. ফিরোজ আহমেদ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট