1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

কুড়িগ্রামে ভূরুঙ্গামারীতে হ্যান্ডকাফ সহ পলিয়ে যাওয়া কুখ্যাত মাদক কারবারি দম্পতিকে চট্টগ্রামে আটক

মোঃ রোকনুজ্জামান রোকন
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
হ্যান্ডকাফ সহ পলিয়ে যাওয়া কুখ্যাত মাদক কারবারি দম্পতিকে চট্টগ্রামে আটক

গত ০৫ জানুয়ারি ২০২৫ তারিখ বিকলা আনুমানিক ০৫:১৫ ঘটিকায় ভূরুঙ্গামারী থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বাবুরহাট বাজার এলাকা থেকে ১৬২০ পিস ইয়াবা সহ হাতেনাতে গ্রেফতার হওয়া মাদক কারবারি দম্পতি ভূরুঙ্গামারী আরাজি পাইকডাঙ্গা এলাকার মোঃ হাফিজুল ইসলাম ওরফে হাফিজুর ইসলাম (২২) ও মোছাঃ সমেলা বেগম (২০) দ্বয়কে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় আসামীদের আত্মীয়-স্বজন ও উশৃংখল জনতা আসামীসহ পুলিশকে আটক করে হ্যান্ডকাপ সহ আসামীদ্বয়কে পালিয়ে যেতে সহায়তা করে।

পরবর্তীতে ভূরুঙ্গামারী থানার মামলা নং- ০৩, তারিখ- ০৬/০১/২০২৫, ধারাঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ তৎসহ ১৮৬/৩২৩/৩৩২/৩৫৩/২২৪/২২৫/৪২৭/১১৪/৩৪ পেনাল কোড -১৮৬০ রুজু করা হয়।

মামলা রুজুর পর গোপন তথ্য ও অনুসন্ধানের ভিত্তিতে গত ০৭ জানুয়ারি ২০২৫ তারিখ হ্যান্ডকাফ উদ্ধার করে ভূরুঙ্গামারী থানা পুলিশ এবং পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে অনুসন্ধান অব্যহত থাকে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি জনাব মোঃ বজলার রহমান বলেন মামলা রুজুর সাথে সাথে তাৎক্ষণিকভাবে কুড়িগ্রাম জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মাহফুজুর রহমান এর সার্বিক দিকনির্দেশনায় ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মোঃ মাসুদ রানা এর তদারকিতে অফিসার ইনচার্জ ভূরুঙ্গামারী থানা জনাব মোঃ আল হেলাল মাহমুদ এর নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ জাহেদুল ইসলামের সুচারু তদন্ত ও অনুসন্ধানে চট্টগ্রাম মেট্রোপলিটন চান্দগাঁও থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে কুড়িগ্রামের কুখ্যাত মাদক কারবারি দম্পতি হাফিজুল ও সমেলা দ্বয়কে গ্রেফতার পূর্বক অদ্য ১৩/০২/২০২৫ তারিখ অপরাহ্ণে থানায় নিয়ে আসা হয়। যথা নিয়মে আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট