1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

কুরিগ্রামের ভূরুঙ্গামারীতে ভটভটির ধাক্কায় এক প্রতিবন্ধী কিশোরের মৃত্যু

মোঃ রোকনুজ্জামান রোকন
  • প্রকাশিত: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
কুরিগ্রামের ভূরুঙ্গামারীতে ভটভটির ধাক্কায় এক প্রতিবন্ধী কিশোরের মৃত্যু

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অবৈধ তিন চাকার যান ভটভটির ধাক্কায় রাহাত আলী (১৫) নামের এক প্রতিবন্ধী কিশোরের মৃত্যু হয়েছে।

আজ বুধবার (২০) নভেম্বর দুপুর দুইটার দিকে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের পাটেশ্বরী বাজারে এই ঘটনা ঘটে।

মৃত ওই কিশোর গছিডাঙ্গা গ্রামের পাটেশ্বরী বাজার পাড়া এলাকার একই উনিয়নের সুরুজ্জামানের ছেলে। পাইকেরছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, দুপুরে বাড়ি থেকে বেড় হয়ে পাটেশ্বরী বাজারে যাওয়ার সময় সোনাহাট স্থলবন্দর থেকে ছেড়ে আসা একটি খালি ভটভটি রাহাত আলীকে ধাক্কা দেয়। পরে বাজারের উপস্থিত জনতা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।

অবস্থার অবনতি হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রাহাতের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। রংপুরে নেওয়ার পথে কাউনিয়া এলাকায় ওই কিশোরের মৃত্যু হয়।রাহাত বুদ্ধি প্রতিবন্ধী ছিল বলে জানা গেছে।

এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মুনিরুল ইসলাম এর নিকট জানতে চাইলে তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট