1. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
মহেশপুর পৌরসভায় নাগরিক সেবার সংকট, ভাঙা সড়ক-ড্রেনেজ ও পানির দুর্ভোগে ক্ষুব্ধ পৌরবাসী জিয়ানগরে জুলাই শহীদ দিবস পালিত, আবু সাঈদসহ শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল কাহারোলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, লেবুর চারা ও সার বিতরণ পিরোজপুরে ৯ দিনব্যাপী শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব শুরু নতুন উদ্যোক্তাদের পাশে থাকবে সরকার কালীগঞ্জে কৃষি সেচের ডিপটিউবওয়েল দখল নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ কাহারোলে বিভিন্ন জাতের আম চাষে সফল উদ্যোক্তা মিজানুর রহমান মিজান এখন কৃষকদের অনুপ্রেরণা শৈলকুপায় কৃষক কার্ড বিতরণে প্রস্তুতিমূলক সভা, কার্ড পাবেন ২ হাজার ৫০০ কৃষক কাহারোলে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ বগুড়ায় তুরস্কের সহযোগিতায় ড্রোন উৎপাদন কারখানা, আন্তর্জাতিক বিমানবন্দর ও বিমানঘাঁটি নির্মাণের উদ্যোগ

ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল মাদক ছেড়ে খেলতে চল’ এই শ্লোগানে

জাকিরুল ইসলাম বাবু জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫

ঝাউগড়া উচ্চ বিদ্যালয়ে ৩০ জানুয়ারি, বৃহস্পতিবার সকাল ১০ টায় বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রদল এবং সাবেক সহ-সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, কেন্দ্রীয় সংসদ জনাব মোহাম্মদ গোলাম হাফিজ নাহিন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপি ১০নং ঝাউগড়া ইউনিয়ন শাখার সভাপতি জনাব মোঃ আব্দুল আলীম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝাউগড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ রকিবুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—

  • জনাব মোঃ আবুল হারেস সরকার, সাধারণ সম্পাদক, বিএনপি ১০নং ঝাউগড়া ইউনিয়ন শাখা
  • জনাব আমিনুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি, বিএনপি ১০নং ঝাউগড়া ইউনিয়ন শাখা
  • মোঃ আব্দর রশিদ মোল্লা, বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা কমান্ডার, ঝাউগড়া ইউনিয়ন
  • মোঃ শাজাহান, বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক
  • জনাব এ.কে.এম রেজাউল করিম শাহাজাদা, সদস্য, ম্যানেজিং কমিটি, ঝাউগড়া উচ্চ বিদ্যালয়
  • জনাব আলহাজ্ব আব্দুল হালিম সরকার, উচ্চমান সহকারী (অব.), জেলা শিক্ষা অফিস, জামালপুর
  • জনাব আলহাজ্ব মোফাজ্জল হোসেন, সাবেক প্রধান শিক্ষক, ঝাউগড়া উচ্চ বিদ্যালয়
  • জনাব মাজেদুল ইসলাম মাজেদ, ছাত্র বিষয়ক সম্পাদক, বিএনপি ১০নং ঝাউগড়া ইউনিয়ন
  • মোঃ মোবারক হোসেন সুমন, সাবেক যুগ্ম আহ্বায়ক, যুবদল, ১০নং ঝাউগড়া ইউনিয়ন শাখা
  • জনাব আসিফ হাসান মোখলেস, সাধারণ সম্পাদক, ছাত্রদল ১০নং ঝাউগড়া ইউনিয়ন শাখা

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত, জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন এবং মশাল প্রজ্জ্বলনের মাধ্যমে উদ্বোধনী কার্যক্রম সম্পন্ন হয়।

বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা মনোমুগ্ধকর পিটি প্যারেড প্রদর্শন করে অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের অভিভূত করেন। দিনব্যাপী নানা খেলাধুলা এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনায় দায়িত্ব পালন করেন ঝাউগড়া উচ্চ বিদ্যালয়ের শারীরিক শিক্ষা শিক্ষক জনাব মোহাম্মদ এ লতিফ।

ঝাউগড়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শিক্ষার্থীদের জন্য এক আনন্দঘন পরিবেশ তৈরি করেছে। বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিদের সরব উপস্থিতিতে দিনটি হয়ে উঠেছিল উৎসবমুখর।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট