1. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  2. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন

খালেদা জিয়া রাষ্ট্রপতি, তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন: হেলালুজ্জামান তালুকদার লালু

বগুড়া প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
হেলালুজ্জামান তালুকদার লালু। ছবি
বগুড়ার ঐতিহাসিক আলতাফুন্নেসা খেলার মাঠে বিএনপি আয়োজিত জনসভায় বক্তব্যে দিচ্ছে হেলালুজ্জামান তালুকদার লালু। ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক এমপি ও কৃষক দলের কেন্দ্রীয় নেতা হেলালুজ্জামান তালুকদার লালু বলেছেন, আল্লাহ চাইলে এবং দেশের মানুষ আস্থা রাখলে বেগম খালেদা জিয়া আগামী দিনে রাষ্ট্রপতি ও তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে বগুড়ার ঐতিহাসিক আলতাফুন্নেসা খেলার মাঠে বিএনপি আয়োজিত জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আগামী নির্বাচনে বিএনপিকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে হবে। এজন্য ধৈর্য ধরে নেতা-কর্মীদের মানুষের আস্থা অর্জন করতে হবে। প্রতিদিন দলের নেতাদের দেওয়া বক্তব্য অনুসরণ করে এগিয়ে যেতে হবে।

সভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র রেজাউল করিম বাদশা। সভা সঞ্চালনায় ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খায়রুল বাশার।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট