1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পুলিশের ওপর হামলা: আটক ৩ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবিকে কড়া নজরদারির নির্দেশ পিরোজপুরে দুদকের দুর্নীতি প্রতিরোধ কর্মশালা: সচেতনতা বাড়াতে জোরালো আহ্বান কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
ডেঙ্গু, এডিস মশা
ডেঙ্গুতে একদিনে ২০৪ জন আক্রান্ত।

ডেঙ্গু জ্বরের প্রকোপে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১,৩৮৯ জন রোগী, যা এ বছর একদিনে সর্বোচ্চ শনাক্ত। রবিবার (১৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিভাগওয়ারি নতুন রোগী হাসপাতালে নতুন ভর্তিকৃত রোগীদের মধ্যে, বরিশাল বিভাগ ১২৩ জন, চট্টগ্রাম বিভাগ ১৭২ জন, ঢাকা বিভাগ (সিটি করপোরেশনের বাইরে) ৪১২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন ২০৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ১৪৬ জন, খুলনা বিভাগ ১৫৯ জন, রাজশাহী বিভাগ ৯৬ জন, ময়মনসিংহ বিভাগ ৪৪ জন, রংপুর বিভাগ ১৯ জন, সিলেট বিভাগ ৯ জন, সুস্থ হয়ে ছাড়পত্র।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু থেকে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১,৫১৯ জন। এ নিয়ে চলতি বছর মোট ৭৫,৫৩৪ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

এ বছরের পরিসংখ্যান মোট ভর্তি রোগী ৭৯,৯৮৪ জন, মৃত্যু ৪১৫ জন, গত বছরের তুলনা ২০২৩ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩,২১,১৭৯ জন। মারা গিয়েছিলেন ১,৭০৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে এবং বাড়ির আশপাশ পরিচ্ছন্ন রাখা, জমে থাকা পানি সরানোর ওপর গুরুত্বারোপ করেছে। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়ানোর পাশাপাশি আক্রান্ত হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট