1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

গাজায় তীব্র শীতে ৭ শিশুর মৃত্যু: মানবিক সংকট তীব্রতর

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
গাজায় তীব্র শীতে

ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গাজা উপত্যকায় তীব্র শীতে অন্তত ৭ ফিলিস্তিনি শিশুর মৃত্যু হয়েছে। কাতারভিত্তিক টেলিভিশন ইউএনআরডব্লিউএ এ তথ্য নিশ্চিত করেছে।

ইউএনআরডব্লিউএ’র কমিশনার জেনারেল ফিলিপ লাজারিনি জানিয়েছেন, শীতের প্রকোপ এবং মানবিক সহায়তা কমে যাওয়ায় গাজায় পরিস্থিতি সংকটপূর্ণ হয়ে উঠেছে।

নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল (এনআরসি) জানিয়েছে, গাজায় প্রায় ১০ লাখ ফিলিস্তিনি শীতের তীব্রতা থেকে অর্থবহ কোনো সুরক্ষা পায়নি। তাদের তথ্য অনুযায়ী, গত নভেম্বরের শেষের দিকে মাত্র ২ লাখ ৮৫ হাজার বাস্তুচ্যুত মানুষ প্রয়োজনীয় আশ্রয়সামগ্রী পেয়েছে। কিন্তু এখনো প্রায় ৯ লাখ ৪৫ হাজার লোকের সহায়তা প্রয়োজন।

গত ১৫ জানুয়ারি কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি ঘোষণা দেন, দোহা, কায়রো ও ওয়াশিংটনের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। এই চুক্তি অনুযায়ী, গাজায় আটক জিম্মিদের মুক্তি দেওয়া হবে। চুক্তিটি গত ১৯ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে।

গাজায় শীত ও মানবিক সংকট কাটিয়ে ওঠার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি সহায়তা প্রয়োজন। প্রায় ১০ লাখ ফিলিস্তিনি এখনো বেঁচে থাকার জন্য তীব্র সংগ্রাম করছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট