1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

চাচিকে শাবল দিয়ে পেটালেন এএসআই ভাতিজা

জাকিরুল ইসলাম বাবু জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
চাচিকে শাবল দিয়ে পেটালেন এএসআই ভাতিজা

জামালপুরের মাদারগঞ্জে চাচার সাথে জমি নিয়ে বিরোধের জেরে ফরিদপুরে পুলিশে কর্মরত ভাতিজা রফিকুল ইসলামের বিরুদ্ধে চাচি নুরুন্নাহার বেগমকে (৬০) মাথায় শাবল দিয়ে আঘাত করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। গত শনিবার বিকেলে উপজেলার জাঙ্গালিয়া পূর্বপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় আহতের স্বামী আবুল মনছুর মাদারগঞ্জ থানায় অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, মাদারগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া পূর্বপাড়া গ্রামের মৃত খোকা মন্ডলের ছেলে পুলিশের এএসআই রফিকুল ইসলামের সাথে তার চাচা আবুল মনছুরের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল।
কিছুদিন আগে আবুল মনছুর বসত বাড়িতে পাকা ভবন নির্মাণকাজ শুরু করেন। এরপর থেকে তার ভাতিজা রফিকুল ইসলাম নির্মাণকাজে বাধা প্রদান করেন। বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসার জন্য গতকাল রোববার সালিশের কথা ছিল। কিন্তু তার আগেই শনিবার বিকেলে রফিকুল ইসলাম তার বড় বোনের ছেলে এনামুল হক ও রনি মিয়াকে সঙ্গে নিয়ে পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র দিয়ে চাচা আবুল মনছুরের বাড়িতে হামলা চালায় এবং বসতঘরের টিনের বেড়ার ক্ষতিসাধন করে।

এ সময় রফিকুল ইসলাম তার চাচি নুরুন্নাহার বেগমকে মারধর করে এবং একপর্যায়ে মাথায় শাবল দিয়ে আঘাত করে গুরুতর আহত করেন। এছাড়া চাচাতো বোন সুইটি আক্তারকে মারধরসহ প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান। পরে তাদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। নুরুন্নাহার বেগমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

এই ঘটনায় আবুল মনছুর মাদারগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

মাদারগঞ্জ মডেল থানার ওসি হাসান আল মামুন জানান, জমি নিয়ে বিরোধে চাচিকে মারধরের ঘটনায় পুলিশের এএসআই রফিকুল ইসলামের বিরুদ্ধে একটি অভিযোগ পেয়েছেন তার চাচা আবুল মনছুর। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট