1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ব্রিটিশ এমপি রূপা হকের সাথে সৌজন্য সাক্ষাতে প্রধান উপদেষ্টা
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ব্রিটিশ এমপি রূপা হকের সাথে সৌজন্য সাক্ষাতে প্রধান উপদেষ্টা

আগামী জাতীয় সংসদ নির্বাচন সম্পূর্ণ অবাধ ও সুষ্ঠু হবে বলে আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (৪ জানুয়ারি) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ব্রিটিশ এমপি রূপা হকের সঙ্গে আলাপের সময় তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘গত তিনটি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। এতদিন একটি ভুয়া সংসদ, ভুয়া এমপি ও একজন ভুয়া স্পিকার ছিল। পুরো দেশের মানুষ এখন তাদের কথা বলার স্বাধীনতা ফিরে পেয়েছে, এতদিন তাদের মুখ জোর করে বন্ধ করে দেওয়া হয়েছিল।’

তিনি আরও বলেন, এখন দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার হয়েছে। সরকার অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

ব্রিটিশ এমপি রূপা হকের সঙ্গে আলোচনায় ড. ইউনূস জানান, আগামী জাতীয় নির্বাচনের জন্য দুটি সম্ভাব্য সময় বিবেচনা করা হচ্ছে। একটি এ বছরের ডিসেম্বর এবং অন্যটি আগামী বছরের মাঝামাঝি।

তিনি বলেন, ‘নির্বাচন কবে অনুষ্ঠিত হবে, তা নির্ভর করছে জনগণ কতটুকু সংস্কার চায় তার ওপর। আমরা চাই জনগণ স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করুক।’

আলোচনার সময় ব্রিটিশ এমপি রূপা হক বলেন, তিনি বাংলাদেশের নতুন পরিবর্তন দেখে উৎসাহিত হয়েছেন। তিনি আগামী সাধারণ নির্বাচন পর্যবেক্ষণের জন্য বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেন।

সাক্ষাতকালে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার ও ডেভেলপমেন্ট ডিরেক্টর জেমস গোল্ডম্যান উপস্থিত ছিলেন। তিনি বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কারের অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট