1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

জিয়ানগরে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৩১ মার্চ, ২০২৫
পিরোজপুরের জিয়ানগর উপজেলার ৫নং চন্ডিপুর ইউনিয়নের ০১নং চরবলেশ্বর ওয়ার্ডে মহিউদ্দিন তুহিন (২৩) নামে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে
পিরোজপুরের জিয়ানগর উপজেলার ৫নং চন্ডিপুর ইউনিয়নের ০১নং চরবলেশ্বর ওয়ার্ডে মহিউদ্দিন তুহিন (২৩) নামে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (৩১মার্চ)দুপুর ১টায় স্ত্রীকে নিয়ে খালাতো ভাইয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ল্যাম্প পোস্টের সাথে ধাক্কা লেগে এ দুর্ঘটনার শিকার হন।
     ঘটনা সূত্রে জানা যায়,উপজেলার ৩নং বালিপাড়া ইউনিয়নের ১নং ঢেপসাবুনিয়া ওয়ার্ডের রাসেল মোল্লার বড় ছেলে মহিউদ্দিন তুহিন ঈদ উপলক্ষে সোমবার দুপুরে  চন্ডিপুরের চরবলেশ্বরে  স্ত্রীকে নিয়ে খালাতো ভাইয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে বের হন। ১নং চরবলেশ্বর ওয়ার্ডের ফকির বাড়ি সংলগ্ন বাইতুল আমান জামে মসজিদের পাশে পাকা রাস্তায় পৌছাইলে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ল্যাম্প পোস্টের সাথে গিয়ে পরে স্বামী স্ত্রী দুজনেই গুরুতর আহত হন।
  রাস্তায় চলাচলরত লোকজন তাদেরকে দ্রুত জিয়ানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মহিউদ্দিন তুহিনকে মৃত ঘোষণা করেন এবং তার স্ত্রী মিম আক্তার (১৯) গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
এ ব্যাপারে জিয়ানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রঞ্জন কুমার জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় স্বামী স্ত্রী দুজনকে নিয়ে আসলে হাসপাতালে পৌঁছনের পূর্বেই (স্বামী) মহিউদ্দিন তুহিনের মৃত্যু হয় এবং তার স্ত্রী মিম আক্তার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ব্যাপারে জিয়ানগর থানা ইন্সপেক্টর (তদন্ত) আলী রেজা জানান,চন্ডিপুরের চর বলেশ্বরে মোটরসাইকেলে স্বামী স্ত্রীর দুর্ঘটনার খবর পাওয়া গেছে। হাসপাতালে পৌঁছানোর আগেই দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু হয়েছে এবং তার স্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। লাশ পোস্ট মর্টেমের জন্য থানায় নিয়ে আসলে এ ব্যাপারে পরিবারের কোনো অভিযোগ না থাকায় লিখিত আবেদনের প্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট