1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

তারেক রহমানের আহ্বান: ঐক্য ধরে রেখে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ২২ মার্চ, ২০২৫
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

ঢাকা, ২২ মার্চ: রাজনৈতিক মতপার্থক্য থাকলেও গণতন্ত্র এবং দেশের স্বার্থে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২২ মার্চ) ১২ দলীয় জোটের ইফতার অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ আহ্বান জানান।

তারেক রহমান বলেন, “যে ঐক্য নিয়ে স্বৈরাচার বিদায় হয়েছে, সেই ঐক্য ধরে রেখে প্রত্যাশিত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। ফ্যাসিবাদবিরোধী সব শক্তি গণতন্ত্রের প্রশ্নে একমত। তাই আমাদের একসঙ্গে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, “স্বৈরাচারবিরোধী দলগুলোর সঙ্গে নিয়ে বিএনপি ৩১ দফা প্রস্তাব দিয়েছিল। সে সময় সবার লক্ষ্য ছিল দেশ ও জনগণের কল্যাণ। জনগণ দেখতে চায় বাংলাদেশ বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।”

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “দুঃখজনকভাবে সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, শেষ হওয়া কোনো কিছুই সংস্কার নয়।”

তিনি মতপার্থক্য দূর করতে আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার আহ্বান জানান এবং ফ্যাসিবাদ যাতে সুযোগ না পায়, সেদিকে সবার সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানান।

এই ইফতার অনুষ্ঠানে ১২ দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। তারা গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ আন্দোলনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট