1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

তারেক রহমানের জীবন ও চিন্তাধারার উপর গ্রন্থ প্রকাশনা উৎসব

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
তারেক-রহমান

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে সম্প্রতি প্রকাশিত বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জীবন ও চিন্তাধারা নিয়ে লেখা গ্রন্থ ‘তারেক রহমান: পলিটিকস এন্ড পলিসিস-কনটেম্পরারি বাংলাদেশ’-এর প্রকাশনা উৎসব আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ঢাকার গুলশানের হোটেল লেকশোর মিলনায়তনে আজ বেলা আড়াইটায় এ উৎসব শুরু হবে।

প্রকাশনা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন জাতীয় সংসদের সাবেক স্পীকার ও বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মোহাম্মদ জমির উদ্দীন সরকার।

বিশেষ অতিথি হিসেবে থাকবেন, বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিশিষ্ট সাংবাদিক শফিক রেহমান, আরও বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি।

গ্রন্থটি তারেক রহমানের রাজনৈতিক জীবন, দর্শন ও বাংলাদেশের সমসাময়িক রাজনীতির উপর ভিত্তি করে রচিত। এটি তার রাজনৈতিক পরিকল্পনা, চিন্তাধারা এবং নেতৃত্বের বিভিন্ন দিক তুলে ধরেছে।

বিএনপি’র নেতাকর্মী এবং সমর্থকদের মধ্যে এই গ্রন্থটি ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে। এর মাধ্যমে তারেক রহমানের রাজনৈতিক ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আরও সুস্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, এই প্রকাশনা উৎসব বিএনপি’র সাম্প্রতিক রাজনৈতিক কর্মকাণ্ড এবং দলীয় নেতৃবৃন্দের মাঝে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট