1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শিবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব বহিষ্কার

নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
আবিদ হাসান জজ মিয়া

নরসিংদীর শিবপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আবিদ হাসান জজ মিয়াকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক কাজী আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যার পর শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি নাদিম সরকারকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি একাধিক মামলার আসামি ছিলেন।

পরে থানা হাজতে তাকে দেখতে আসেন স্বেচ্ছাসেবক দলের নেতা আবিদ হাসান জজ মিয়া। এ সময় তিনি একাধিকবার নিজের মোবাইল ফোন দিয়ে নাদিম সরকারকে বিভিন্নজনের সঙ্গে কথা বলার সুযোগ করে দেন। দায়িত্বে থাকা পুলিশ সদস্য সবুজ মিয়া এতে বাধা দিলে জজ মিয়া তার ওপর চড়াও হন এবং এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারেন।

তৎক্ষণাৎ উপস্থিত পুলিশ সদস্যরা সবুজ মিয়াকে উদ্ধার করেন এবং আবিদ হাসান জজ মিয়াকে আটক করে থানায় নিয়ে যান। পরে পুলিশ সদস্য সবুজ মিয়া বাদী হয়ে শিবপুর থানায় একটি মামলা করেন।

এই ঘটনায় দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আবিদ হাসান জজ মিয়াকে দলের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাসির হোসেন বলেন, “দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে তাকে বহিষ্কার করা হয়েছে।”

এছাড়া, তাকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এই সিদ্ধান্ত স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসান অনুমোদন করেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট