1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

দিনাজপুর যুবদলের নতুন আহ্বায়ক কমিটির ঘোষণায় কাহারোলে শুভেচ্ছা মিছিল

দিনাজপুর (কাহারোল) প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
আহ্বায়ক কমিটি

দিনাজপুর জেলার সদ্য ঘোষিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দিনাজপুর জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটিতে মোঃ মাসুদুল ইসলাম মাসুদকে আহ্বায়ক ও মোঃ রেজাউর রহমান রেজাকে সদস্য সচিব নির্বাচিত করায় কাহারোল উপজেলা যুবদলের পক্ষ থেকে শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি ২০২৫) বিকেলে কাহারোল উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে যুবদলের যুগ্ম আহ্বায়ক জুয়েল রানার নেতৃত্বে মিছিলটি বের হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাহারোল বাজার আমতলা মোড়ে এসে এক আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।

মিছিল পরবর্তী আলোচনা সভায় বক্তব্য রাখেন কাহারোল উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জুয়েল রানা। তিনি দলের নতুন নেতৃত্বকে শুভেচ্ছা জানিয়ে বলেন, এই নতুন কমিটির নেতৃত্বে দিনাজপুর যুবদল আরও সুসংগঠিত হবে এবং দলের আদর্শ বাস্তবায়নে কাজ করবে।

উল্লেখ্য, যুবদলের এই নতুন কমিটি গঠনের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নকে ধন্যবাদ জানানো হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট