1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

দিল্লির কাছে আত্মসমর্পণ করব? এই রক্ত আমাদের নেই: রিজভী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
রুহুল-কবির-রিজভী

বুধবার (১১ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের লংমার্চের উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “আমরা রক্ত দিয়ে স্বাধীনতা কিনেছি। এই স্বাধীনতা আমরা বিক্রি করে দেব? পিন্ডির কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছি। এটা দিল্লির কাছে আত্মসমর্পণ করব? এই রক্ত আমাদের নয়।”

রুহুল কবির রিজভী আরও বলেন, “আজকে দিল্লির সাম্প্রদায়িক শাসকগোষ্ঠী মনে রেখ, তোমরা একজন ভয়ঙ্কর রক্তপিপাসু ‘লেডি ফেরাউনকে’ টিকিয়ে রাখার জন্য সমর্থন দিয়েছিলে। আজ ভারতের শাসকগোষ্ঠী সারা বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোর কাছে সমালোচিত। অথচ ভারত নিজেই গণতান্ত্রিক দেশ।”

তিনি বলেন, “ভারতীয় শাসকগোষ্ঠী বাংলাদেশের মানুষের রক্তের তেজ, আত্মশক্তি এবং বীরত্বকে ঠিকভাবে বুঝতে পারেনি। বাংলাদেশের মানুষের রক্ত কখনো পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়নি। আমাদের এ ঐতিহ্যকে রক্ষা করতে আমরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।”

জাতীয়তাবাদী দল বিএনপির এই লংমার্চ কর্মসূচি দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতার প্রতি জনগণের আগ্রহ এবং সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে আয়োজিত। দলের নেতৃবৃন্দের মতে, এটি ভারতের সাম্প্রতিক কার্যকলাপের বিরুদ্ধে একটি প্রতিবাদ কর্মসূচি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট