1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

দেশের মালিক জনগণ, বিদেশে আমাদের কোনো প্রভু নেই” – কেন্দ্রীয় নেতা কাজী রওনাকুল ইসলাম টিপু

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৯ মার্চ, ২০২৫
কাজী রওনাকুল ইসলাম টিপু
বাংলাদেশ জাতীয়তাবাদী দলে(বিএনপি)এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক ও পিরোজপুর জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু বলেছেন, বাংলাদেশী জাতীয়তাবোধ যাদের মধ্যে আছে,তারাই জাতীয়তাবাদ ধারণ করে, আর এই জাতীয়তা বাদকে যারা ধারণ করবে তারাই এই দলের কর্মী। এদেশে অনেক জাতীয়তাবাদের লোক আছে, কেউ বাংলাদেশের সমর্থক,কেউ ভারতের সমর্থক,কেউ পাকিস্তানের সমর্থক, কেউ চীনের সমর্থক, কেউ রাশিয়ার সমর্থক, কেউ আমেরিকার সমর্থক, কেউবা অন্য কোন দেশের।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)এর একটাই আদর্শ আমরা জাতীয়তা বোধ সম্পন্ন আমাদের ৫৫ হাজার ৫৬০ বর্গ মাইলে আমরা যারা বাস করি এই দেশের জনগনই আমাদের মালিক। “এ দেশের জনগনের মালিকানাতে আমরা বিশ্বাস করি। এ দেশের বাহিরে আমাদের কোন প্রভু নাই।” এ দেশের বাহিরে আমাদের বন্ধু থাকতে পারে কিন্ত আমাদের কোন প্রভু নাই,কোন মালিক নাই।
আওয়ামীলীগ কলকাতায় গিয়ে উঠেছে, তারা বাংলাদেশী ভালোবাসায় নয় ইন্ডিয়াকে বিশ্বাস করে। আর একটি দল আছে যারা ধর্মের নামে চলে। তারা আমাদের কাধে ভর দিয়ে কিছু আসন নিয়েছে তারা মনে করে তারা বিরাট দল। আমরা যুদ্ধ করেছি আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। স্বাধীনতার একমাত্র ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি নিজে যুদ্ধ করেছেন এবং জনগনকে যুদ্ধের জন্য উৎসাহিত করেছেন, দেশকে স্বাধীন করেছেন।
 রবিবার (০৯মার্চ) কাউখালী উপজেলা বিএনপির আহবায়ক এস এম আহসান কবিরের সভাপতিত্বে  উপজেলা বিএনপির আয়োজনে বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এইচ এম দ্বীন মোহাম্মদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান,জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সদস্য শেখ হাসানুল কবির লীন, সদস্য মো: জাকির হোসেন রোকন প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট