1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

নাজিরপুরে আইনজীবী বৃদ্ধা মাকে হাত-পা বেঁধে হত্যা

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
পিরোজপুরের নাজিরপুর উপজেলার ৭নং শেখ মাটিয়া ইউনিয়নের মৌখালী গ্রামের লক্ষ্মী রানী ভক্ত (৭৫) নামে এক বৃদ্ধা মহিলাকে খাটের উপর হাত-পা বাঁধা অবস্থায় হত্যা করা হয়েছে। নিহত লক্ষ্মী রানী  মৃত: সুমন্ত কুমার ভক্তের স্ত্রী ও এ্যাডভোকেট  তাপস কুমার ভক্তের মা।
শুক্রবার (০৭ফেব্রুয়ারি) সকালে নুর ইসলাম নামে স্থানীয় এক প্রতিবেশীর মাধ্যমে তার ছেলে খবর পেয়ে হাত-পা বাঁধা অবস্থায় খাটের উপর তার মায়ের মরদেহ দেখতে পান।
প্রতিবেশী নুর ইসলাম বলেন,  তিনি ঐ বাড়ির খেজুর গাছ কাটেন। রস দিতে শুক্রবার ভোরে ওই বাড়িতে যান। বাড়িতে কারো সারা শব্দ না পেয়ে তিনি পার্শ্ববর্তী বাড়ির কৃষ্ণা  মন্ডল নামে এক প্রতিবেশীর সহযোগিতায় ঘরে ঢুকে হাত-পা বাঁধা অবস্থায় খাটে মরদেহ দেখতে পেয়ে তার ছেলে এ্যাডভোকেট তাপস ভক্তকে খবর দেন।
নিহতের ছেলে এ্যাডভোকেট  তাপস ভক্ত বলেন, শুক্রবার তিনি প্রতিবেশীদের মাধ্যমে তার মাকে হত্যার খবর পান। খবর পেয়ে তিনি বাড়িতে এসে বসত ঘরে খাটের উপর তার মায়ের হাত পা অবস্থায় মরদেহ দেখতে পান।
তিনি জানান, স্থানে একটি গ্রুপের সাথে দীর্ঘদিন ধরে জমি জমা নিয়ে বিরোধ চলছিল। এরই রেস ধরে তার মাকে হত্যা করা হতে পারে বলে জানান তিনি।
এ ব্যাপারে নাজিরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, ঘরের পেছনের দিক থেকে ছিঁদ কেটে ঘরে ঢুকে ওই বৃদ্ধা মহিলাকে হত্যা করা হয়েছে। তাকে বসত ঘরের খাটের উপর হাত-পা বাঁধা অবস্থায় মরদেহ পাওয়া গেছে। ঘটনা তদন্তের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান সহ পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট