1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

নাজিরপুরে ইউনিয়ন ছাত্রলীগ সাবেক সভাপতি ও ইউপি সদস্য গ্রেফতার

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
ইউনিয়ন ছাত্রলীগ সাবেক সভাপতি ও ইউপি সদস্য গ্রেফতার
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো: রুহুল আমিন ভূঁইয়া (৩৫) ও ইউপি সদস্য মোঃ নুরুল ইসলাম (৪৩) কে গ্রেফতার করেছে নাজিরপুর থানা পুলিশ।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলা সদরের কবিরাজবাড়ী এলাকা থেকে রুহুল আমিন ভূইয়া কে  ও উপজেলার পাতিলাখালী গ্রামের নিজ বাড়ি থেকে ইউপি সদস্য নুরুল ইসলাম কে সোমবার (২৪ ফেব্রুয়ারী) দুপুরে গ্রেফতার করেছে।
আটককৃত রুহুল আমিন ভূঁইয়া উপজেলার নাজিরপুর সদর ইউনিয়ন  ছাত্রলীগের সাবেক  সভাপতি ছিলেন। তিনি কবিরাজ বাড়ি গ্রামের মৃত: সৈয়দ আলী ভুঁইয়ার ছেলে। নুরুল ইসলাম উপজেলা সদর ইউনিয়নের সদর ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী। তিনি পাতিলাখালী গ্রামের ওয়াজেদ আলী শেখের ছেলে।
নাজিরপুর থানা এসআই আতিয়ার রহমান ও এসআই মোশারফ হোসেন সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেছে বলে থানা সূত্রে জানা গেছে।
নাজিরপুর থানা অফিসার ইনচার্জ মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বলেন,ইউপি সদস্য নুরুল ইসলাম বিস্ফোরক মামলার এজাহার ভুক্ত আসামি। গত রাতে তাকে নিজ বাড়ি থেকে আটক করে সোমবার (২৪ফেব্রুয়ারি)  সকালে আদালতে প্রেরণ করা হয়। আর রুহুল আমিন ভূইয়াকে নাজিরপুর সদর ইউনিয়নের কবিরাজবাড়ী এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি ২০১৪ সালের সদর ইউনিয়নের কলাতলা গ্রামে ঘর পোড়া মামলার এজাহার ভুক্ত আসামি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট