1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

নাটোরে ভাবির গোপন ভিডিও ধারণের অভিযোগে ছোট ভাইয়ের দুই হাতের কবজি কেটে দিলেন বড় ভাই

নাটোর প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
নাটোরে পারিবারিক বিবাদের জেরে দুই হাত হারালেন যুবক ইসরাফিল ইসলাম।

নাটোরে পারিবারিক কলঙ্কজনক ঘটনার জেরে এক ভাই অন্য ভাইয়ের দুই হাতের কবজি কেটে বিচ্ছিন্ন করে দিয়েছেন।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা গ্রামে এই ভয়াবহ ঘটনাটি ঘটে। এতে ইসরাফিল ইসলাম (২৭) নামে এক যুবক গুরুতর আহত হন এবং তাকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পরিবারের সদস্যদের সূত্রে জানা গেছে, ইসরাফিল তিন ভাইয়ের মধ্যে সবার ছোট। তিনি পেশায় একজন টাইলস মিস্ত্রি এবং সম্প্রতি নাটোরে কাজ করছিলেন। অভিযোগ রয়েছে, তিনি মেজ ভাই ইসমাইল ইসলামের স্ত্রী—অর্থাৎ নিজের ভাবির কিছু অশ্লীল ভিডিও মোবাইলে ধারণ করেন। বিষয়টি মেজ ভাইয়ের কানে গেলে তিনি ক্ষিপ্ত হয়ে যান।

বৃহস্পতিবার সকালে ইসমাইল ইসলাম ছোট ভাইকে নিজের খাজুরা গ্রামের বাড়িতে ডেকে নেন। সেখানে কথা কাটাকাটির একপর্যায়ে দা দিয়ে ইসরাফিলের দুই হাতের কবজি কেটে দেন। পরে বড় ভাই ইব্রাহিম ইসলাম এসে আহত ইসরাফিলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

নাটোর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুব্রত কুমার বলেন, “ইসরাফিলকে সকাল ৮টার দিকে আনা হয়। তার দুই হাতের কবজি সম্পূর্ণভাবে কাটা ছিল। প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. একরামুল হক বলেন, “আমরা ঘটনাটির তদন্ত শুরু করেছি। অভিযুক্তকে গ্রেফতারের জন্য পুলিশ মাঠে কাজ করছে। আহতের স্বজনরা এখন রাজশাহীতে চিকিৎসায় ব্যস্ত, তারা ফিরে এলে মামলা দায়ের করা হবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট