1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

নানা আয়োজনের মধ্যে দিয়ে পিরোজপুরে বাংলা বর্ষবরণ ১৪৩২ উদযাপিত

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
পিরোজপুরে বাংলা বর্ষবরণ ১৪৩২ উদযাপিত
নানা আয়োজনের মধ্যে দিয়ে পিরোজপুরে ১৪৩২ বাংলা বর্ষবরণ উদযাপিত হয়েছে। সোমবার (০১বৈশাখ) সকাল ০৮টায় পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে বর্নাঢ্য এক আনন্দ শোভাযাত্রা বের করা হয়।
পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান এ শোভাযাত্রার উদ্বোধন ঘোষণা করেন। জেলা প্রশাসকের নেতৃত্বে এ শোভাযাত্রাটি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার বালক উচ্চ বিদ্যালয় মাঠের সাংস্কৃতিক অনুষ্ঠানে এসে মিলিত হয়।
বর্ণাঢ্য এ শোভাযাত্রায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,পিরোজপুর জেলা পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের,জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন,পিরোজপুরের বিভিন্ন  কলেজ সমূহের অধ্যক্ষ ও শিক্ষক মন্ডলী,ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী,সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ আরো অনেকে।
অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে ০৭ দিন ব্যাপী বৈশাখী মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন। ০৭দিনব্যাপী এ বৈশাখী মেলায় প্রতিদিন সকাল ০৯ টা থেকে রাত ০৯টা পর্যন্ত চলমান এ মেলার অনুষ্ঠান সমূহের মধ্যে নাগরদোলা, টয়ট্রেন,বিভিন্ন রাইট,লটারি ও লাকি কুপন সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া শতাধিক স্টল রয়েছে যেখানে বাঙালির গ্রাম বাংলার ঐতিহ্যবাহী জিনিসপত্র হাতপাখা,বিভিন্ন ধরনের খেলনা,মাটির তৈরি বিভিন্ন ধরনের জিনিসপত্র কেনাকাটা ও দর্শনের সুযোগ থাকছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট