1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

নেছারাবাদে প্যানেল ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৯ মার্চ, ২০২৫
নেছারাবাদে প্যানেল ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ৯নং সুটিয়াকাটি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: রাজিবুল হক শানুর বিরুদ্ধে বিভিন্ন বিষয়ের অনিয়ম, দুর্নীতি,ফ্যাসিস্টদের দোসর ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে তাকে অপসারণ ও বিচারের  দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ওই ইউনিয়নের জনগণ।
মঙ্গলবার (১৮মার্চ) সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দোসর প্যানেল চেয়ারম্যান রাজিবুল হক শানু বিগত  আওয়ামী সরকারের দোসর হয়ে কাজ করেছেন। বিগত চেয়ারম্যানের সাথে সখ্যতা রেখে বিচারের নামে টাকা আত্মসাৎ, সরকারি ঘর দেয়ার নামে ঘুষ নেওয়া, অবৈধ জমি দখল,  স্বেচ্ছাচারিতা ও বিএনপি নেতা কর্মীদের নামে হয়রানিমূলক মিথ্যা মামলা সহ নানা অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িত ছিলেন। তাই অনতিবিলম্বে প্যানেল চেয়ারম্যান রাজিবুল হক শানুকে অপসারণ সহ তাকে  বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য সরকারের নিকট জোর দাবি জানান।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মো: জাহিদ হোসেন, সুটিয়াকাটি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব অলিউল্লাহ তালুকদার, উপজেলা কৃষক দলের সভাপতি সোহাগ মিয়া,জেলা ছাত্রদলের সহ-সভাপতি মহিদুল ইসলাম সাগর, উপজেলা যুবদল নেতা সালেহ আহমেদ প্রমুখ।
মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সজিব হোসেন,জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ওয়ালীউল্লাহ হাওলাদার অলি,জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাইনুল ইসলাম শান্ত, জেলা ছাত্রদলের সদস্য আতিকুর রহমান,কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আশানুর রহমান,ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নেকবার তালুকদার, যুগ্ম আহ্বায়ক অনিক শিকদার, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম,  উপজেলা যুবদল নেতা কাইয়ুম তালুকদার, রমজান সহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড  বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা ও কর্মীবৃন্দ।
মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মিছিলে বিক্ষুব্ধ  জনতা শানুর অপসারণের দাবিতে বিভিন্ন স্লোগান দেয়, এর মধ্যে ‘শানুর দুই গালে, জুতা মারো তালে তালে” স্লোগান দিয়ে তারা মিছিল বের করে, মিছিলটি ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে মিয়ারহাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জাহানারা হাসপাতালে সামনে এসে শেষ হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট