1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

নৈতিক শিক্ষার প্রসারে পিরোজপুরে মন্দির ভিত্তিক শিক্ষা কার্যক্রমের কর্মশালা অনুষ্ঠিত

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
নৈতিক শিক্ষার প্রসার
টেকসই উন্নয়ন এর অভীষ্ট অর্জন এবং নৈতিক শিক্ষার প্রসারে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ভূমিক শীর্ষক পিরোজপুরে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
 বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সদর উপজেলার শহীদ ওমর ফারুক অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
 জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান এর সভাপতিত্বে কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধর্ম বিষয়ক মন্ত্রণালায়ের অতিরিক্ত সচিব মুঃ আঃ আউয়াল হাওলাদার ।
 অনুষ্ঠানের উদ্বোধন করেন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের সম্মানিত ট্রাস্টি শ্রী সঞ্জয় গুপ্ত। জেলা প্রশাসন, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম পিরোজপুর জেলা কার্যালয় এর  আয়োজনে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম এর উপ-প্রকল্প পরিচালক (প্রশাসন ও অর্থ) নিত্য প্রকাশ বিশ্বাস,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) মো: মুকিত হাসান খান, জেলা কার্যালয়ের সহকারী প্রকল্প পরিচালক বিশ্বজিৎ ব্যানার্জী,জেলা বিএনপির যুগ্ন আহবায়ক শেখ রিয়াজ উদ্দীন রানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ সহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,  সমৃদ্ধ বাংলাদেশ গড়তে টেকসই উন্নয়ন ও অভীষ্ট অর্জন এবং নৈতিক শিক্ষার প্রসারে ধর্মীয় শিক্ষার কোন বিকল্প নেই। একমাত্র ধর্মীয় শিক্ষাই পারে সমাজের নৈতিক অবক্ষয় থেকে সঠিক পথে আমদের পরিচালিত করতে। কর্মশালা অনুষ্ঠানে বিভিন্ন শ্রেনী ও পেশার ১৫৬ জন প্রশিক্ষনার্থী অংশ গ্রহন করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট