1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা এক বছরে চালু হবে ৫০টি পাট ও বস্ত্রকল, কর্মসংস্থানে নতুন সম্ভাবনা শেখ হাসিনাকে দেশে ফেরাতে কাজ করছে সরকার: আইনমন্ত্রী জুলাই আন্দোলনের প্রবাসী যোদ্ধাদের ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণে হাইকোর্টের রুল

নোয়াখালীর হাতিয়ায় আগুনে দগ্ধ হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
দগ্ধ হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

নোয়াখালীর হাতিয়া উপজেলায় আগুনে দগ্ধ হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার বিকেলে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে স্বামীর এবং রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্ত্রীর মৃত্যু হয়।

নিহত ব্যক্তিরা হলেন নিমাই চন্দ্র মজুমদার (৭০) ও তাঁর স্ত্রী মিলন বালা মজুমদার (৬২)। তাঁরা হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জোড়খালী গ্রামের মুনদার বাড়ির বাসিন্দা।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা জানিয়েছেন, বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে রান্নাঘরের চুলা থেকে বাড়িতে আগুন লাগে। এতে নিমাই চন্দ্র ও তাঁর স্ত্রী দগ্ধ হন। শুক্রবার চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বিকেল পাঁচটায় কুমিল্লা এলাকায় নিমাই চন্দ্রের মৃত্যু হয়। এরপর রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পৌঁছানোর পর মিলন বালা মারা যান।

হাতিয়ার বুড়িরচর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য জহির উদ্দিন চৌধুরী বলেন, নিমাই চন্দ্র স্থানীয় একটি বাজারে চায়ের দোকান চালাতেন। বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পর স্ত্রী চুলায় রান্না গরম করছিলেন। পরে দুজন খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। হঠাৎ চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে বসতঘর ও সংলগ্ন গোয়ালঘর পুড়ে যায়।

তিনি আরও বলেন, ‘আগুনে নিমাই চন্দ্র ও তাঁর স্ত্রী প্রায় ৮০ শতাংশ দগ্ধ হন। এছাড়া তাঁদের গোয়ালঘরে থাকা চারটি গরু পুড়ে মারা গেছে। ঘটনার সময় তাঁদের ছেলে ও পরিবারের অন্য সদস্যরা সুবর্ণচরে একটি বিয়ের অনুষ্ঠানে ছিলেন।’

হাতিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন চৌধুরী বলেন, বাড়িতে আগুন লাগার এ ঘটনা তাঁদের জানানো হয়নি। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট