1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

পার্বত্য অঞ্চলে অনিয়ম কিছুটা যেন বেশি: প্রধান উপদেষ্টা

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস
অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস

আন্তর্জাতিক পর্বত দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পার্বত্য অঞ্চলের উন্নয়ন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বুধবার (১১ ডিসেম্বর) রাজধানীর বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি যমুনা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন।

ড. ইউনূস বলেন, পার্বত্য চট্টগ্রাম প্রাকৃতিক ও বনজ সম্পদে সমৃদ্ধ। এটি বাংলাদেশের সবচেয়ে উন্নত অঞ্চল হওয়ার কথা থাকলেও, বর্তমানে তা পিছিয়ে রয়েছে। তিনি আরও বলেন, “অনিয়ম বাংলাদেশের সব জায়গাতেই রয়েছে, তবে পার্বত্য এলাকায় তা যেন কিছুটা বেশি। আমাদের লক্ষ্য হওয়া উচিত এই অনিয়ম কমিয়ে এনে অঞ্চলটির সম্ভাবনাকে কাজে লাগানো।”

ড. ইউনূস বলেন, “পার্বত্য এলাকার প্রকৃত উন্নয়নের জন্য বিশেষভাবে নজর দিতে হবে প্রযুক্তি ও শিক্ষার ওপর। এখানকার তরুণদের বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তাদের মন ছোট করে রাখা যাবে না। পার্বত্য এলাকার ছেলেমেয়েদের সঙ্গে সমতলের ভেদাভেদ দূর করে একত্রে কাজ করতে হবে।”

আগামী মাসে “তারুণ্যের উৎসব” আয়োজনের ঘোষণা দেন ড. ইউনূস। তিনি জানান, “এটি শুধু একটি উৎসব নয়, বরং পার্বত্য এলাকার তরুণদের নিজেদের প্রমাণ করার সুযোগ। তাদের দেখাতে হবে তারা কোনো অংশে পিছিয়ে নেই। উৎসবে কোনো অসুবিধা হলে আমাকে জানাবেন, আমি তা দূর করার চেষ্টা করব।”

পার্বত্য ও সমতলের মধ্যে ভ্রাতৃত্ব এবং পারস্পরিক শ্রদ্ধার ওপর গুরুত্বারোপ করে ড. ইউনূস বলেন, “আমাদের পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ রেখে একত্রে কাজ করতে হবে। লক্ষ্য হবে পার্বত্য এলাকা সবসময় এগিয়ে থাকবে।”

তিনি তার বক্তব্যে দেশ বদলানোর স্বপ্ন তুলে ধরেন এবং বলেন, “আমরা আমাদের কাজের মাধ্যমে শুধু দেশ নয়, পৃথিবীও বদলাতে চাই।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট