1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

পিরোজপুরে ইসরাইলের বোমা হামলা ও গণহত্যার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
পিরোজপুরে ইসরাইলের বোমা হামলা ও গণহত্যার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ

ফিলিস্তিনে সন্ত্রাসী ইসরাইলী বাহিনী কর্তৃক মুসলমানদের ওপর অবৈধ বোমা হামলা ও নিঃসংশ গণহত্যার প্রতিবাদে পিরোজপুর জেলা জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে।

সোমবার (৭ এপ্রিল) বিকেলে জামায়াতের নেতাকর্মী ও সাধারণ তৌহিদী জনতা এক বিশাল বিক্ষোভ মিছিলের আয়োজন করেন, যেখানে তারা ইসরাইলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেন। বিক্ষোভ মিছিলটি শহরের বড় মসজিদ মোড় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মহিলা কলেজ মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা “ফিলিস্তিন মুক্তি পাক, সন্ত্রাসী ইসরাইল নিপাত যাক” সহ ইসরাইলের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। অনেকের হাতে ফিলিস্তিনের পতাকা ও প্লাকার্ড ছিল, যেখানে ইসরাইলের গণহত্যার বিরুদ্ধে বার্তা লেখা ছিল।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামী আমির আলহাজ্ব তাফাজ্জল হোসাইন ফরিদ। তিনি বলেন, “ইসরাইল পরিকল্পিতভাবে হামলা করে ফিলিস্তিনের অসংখ্য মুসলমান, অবুঝ শিশু ও নারীদের হত্যা করেছে, আমরা মুসলমান হিসেবে এটা কিছুতেই মেনে নিতে পারি না। আমরা বিশ্বের সকল মুসলমান নেতৃবৃন্দের কাছে আহ্বান জানাই, তারা যাতে ইসরাইলকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে, যাতে ভবিষ্যতে এমন জঘন্য হত্যাকাণ্ডে লিপ্ত হতে সাহস না পায়।”

তিনি আরো বলেন, “ইসরাইল যেভাবে গাজা ও রাফা সহ অন্যান্য অঞ্চলে হামলা চালিয়ে সবকিছু মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে, মহান আল্লাহতালা যেন ওদেরকে মাটির সঙ্গে মিশিয়ে দেন, এই ফরিয়াদ জানাই।”

জেলা জামায়াতে ইসলামী সহকারি সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক বলেন, “মুসলমানদের প্রথম কেবলা গাজার বিভিন্ন অঞ্চলে অব্যাহত বিমান হামলায় মুসলমান ভাই-বোন, শিশু ও নারীদের হত্যা করা হচ্ছে। এই হামলার প্রতি আমরা তীব্র নিন্দা ও ঘৃণা প্রকাশ করছি। মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন ইসরাইলের সহযোগিতায় এই অপকর্ম চালিয়ে যাচ্ছে। আমরা মুসলিম বিশ্বের নেতাদের সতর্ক করছি, যদি তারা উপযুক্ত জবাব না দেয়, তাহলে একের পর এক মুসলিম দেশ আক্রান্ত হবে এবং মুসলমানদের নির্মূল করার চেষ্টা চলবে।”

তিনি আরও বলেন, “জাতিসংঘের মহাসচিবের মাধ্যমে অত্যাচারী ইসরাইল বাহিনীকে দমন করার অনুরোধ করছি। শুধু সমবেদনা জানালে হবে না, ইহুদি বাহিনীর সকল ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। আমাদের সম্মিলিতভাবে ইসরাইলের সকল পণ্য বয়কট করতে হবে, এটি আমাদের ঈমানের দাবি।”

বিক্ষোভ মিছিল ও সমাবেশের মাধ্যমে পিরোজপুর জেলা জামায়াতে ইসলামী ফিলিস্তিনে ইসরাইলের অবৈধ হামলা ও গণহত্যার বিরুদ্ধে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে এবং মুসলিম বিশ্বকে একসাথে দাঁড়িয়ে এই সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আহ্বান জানিয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট