1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

পিরোজপুরে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে সরকারি বই বিক্রির অভিযোগ, হাতেনাতে ধরা

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
পিরোজপুর বই বিক্রি, মাদ্রাসা সুপার অনিয়ম, সরকারি বই বিক্রি, জিয়ানগর উপজেলা সংবাদ, ইউনুস আলী মাদ্রাসা সুপার, পশ্চিম বালিপাড়া নূরিয়া দাখিল মাদ্রাসা, শিক্ষা দুর্নীতি বাংলাদেশ, সরকারি বই চুরি, শিক্ষা মন্ত্রণালয় অনিয়ম, RT BD News শিক্ষা

পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলার পশ্চিম বালিপাড়া নূরিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ইউনুস আলীর বিরুদ্ধে সরকারি বই বিক্রির অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ৬টার দিকে স্থানীয়রা তাকে বই বিক্রির সময় হাতেনাতে ধরে ফেলেন এবং একটি পিকআপ ভর্তি বই জব্দ করেন।

স্থানীয়রা জানান, মাদ্রাসার সামনে একটি পিকআপে বই লোড হতে দেখে সন্দেহ হয়। তখনই তারা গিয়ে দেখেন, সুপার ইউনুস আলী নিজে দাঁড়িয়ে থেকে বই লোড করতে সাহায্য করছেন। বই কিনতে আসা ব্যক্তি, বাবুল শেখ নামের একজন বিক্রেতা, জানান তিনি মাদারীপুর থেকে এসেছেন এবং প্রতি কেজি ১৬ টাকা দরে মোট ১৪ মন বই কিনেছেন। তবে বইগুলো সরকারি কিনা তা তিনি জানতেন না বলে দাবি করেন।

এ বিষয়ে জানতে চাইলে সুপার ইউনুস আলী দাবি করেন, মাদ্রাসার জমির খাজনা পরিশোধ করতে সভাপতি বই বিক্রির নির্দেশ দিয়েছেন। তিনি আরও বলেন, মাদ্রাসার ফান্ডে টাকা না থাকায় এ বিক্রির সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।

অন্যদিকে ম্যানেজিং এডহক কমিটির সভাপতি মো. নাসির উদ্দিন বই বিক্রির নির্দেশ দেওয়ার কথা স্বীকার করলেও সরকারি বই বিক্রি করা আইনসম্মত কিনা—সেই প্রশ্ন এড়িয়ে যান।

স্থানীয় একাধিক ব্যক্তি জানান, সুপার ইউনুস আলী আগেও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন, এবং এরকম সরকারি বই বিক্রির ঘটনাও এর আগে ঘটেছে।

এ বিষয়ে জিয়ানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন মুহাম্মদ আলী বলেন, “আমরা পশ্চিম বালিপাড়া নূরিয়া দাখিল মাদ্রাসার সুপারের বিরুদ্ধে সরকারি বই বিক্রির অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট