1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

প্রধান উপদেষ্টার ঈদুল ফিতর শুভেচ্ছা বার্তা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: রবিবার, ৩০ মার্চ, ২০২৫
অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস
অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। রোববার (৩০ মার্চ) সন্ধ্যায় এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘পবিত্র ঈদুল ফিতরে সকলকে জানাই ঈদ মোবারক।’

প্রধান উপদেষ্টা দেশবাসীকে নিজ নিজ বাড়িতে গিয়ে আত্মীয়-স্বজনদের কবর জিয়ারত করার, দরিদ্র পরিবারের খোঁজ-খবর নেওয়ার এবং তাদের ভবিষ্যৎ উন্নত করার বিষয়ে চিন্তা করার আহ্বান জানান। তিনি বলেন, ‘ঈদে পরিবার-পরিজন নিয়ে নির্বিঘ্নে ও আনন্দ সহকারে নিজ নিজ বাড়ি যাবেন। আত্মীয়-স্বজনের কবর জিয়ারত করবেন। গরীব পরিবারের খোঁজ-খবর নেবেন, তাদের ভবিষ্যৎ ভালো করার জন্য চিন্তা-ভাবনা করবেন এবং আপনার সন্তানদের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেবেন—এই কামনা করছি।’

অধ্যাপক ইউনূস ঈদের নামাজের সময় সকল মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, ‘ঈদের জামাতে দলমত নির্বিশেষে সবাই পরাজিত শক্তির সকল প্ররোচনা সত্ত্বেও সুদৃঢ়ভাবে ঐক্যবদ্ধ থাকবেন, সেজন্য আল্লাহর কাছে মোনাজাত করবেন—এই আহ্বান জানাচ্ছি।’

প্রধান উপদেষ্টা সকলের জন্য সুখ, শান্তি ও সমৃদ্ধির কামনা করেন। তিনি বলেন, ‘আমি কামনা করি, সকলের জীবন সার্থক হোক, আনন্দময় হোক। মহান আল্লাহ আমাদের সহায় হোন।’

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট