1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

ফুলবাড়ী সীমান্তে বিএসএফের গুলিতে ভারতীয় চোরাকারবারি নিহত

কুড়িগ্রাম প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
আফগান সীমান্তে পাকিস্তানি

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে এক ভারতীয় চোরাকারবারি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ এপ্রিল) ভোর সাড়ে ৫টায় উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গোরকমন্ডল সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ৯২৯-এর সাব পিলার ৩ এসের পাশে শূন্য লাইন থেকে প্রায় ২০০ গজ ভারতের অভ্যন্তরে মরাকুটি (ভোরাম পয়োস্তি) এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম জাহানুর আলম (২৪)। তিনি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার দিনহাটা থানার গিদালদহ এলাকার ভোরাম পয়োস্তি গ্রামের কবিদুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, ভোরে একদল ভারতীয় চোরাকারবারি চোরাই মাল (গাঁজার পোটলা) নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিল। এ সময় ভারতীয় ভারবান্দা গিদালদা ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে পরপর ৬ রাউন্ড রাবার বুলেট ছোড়ে। এতে জাহানুর আলম রাবার বুলেটের আঘাতে বিদ্ধ হয়ে পাশের জলাশয়ে পড়ে যান। অন্য চোরাকারবারিরা পালিয়ে যায়।

সকাল ১০টায় বিজিবির সঙ্গে বিএসএফের পতাকা বৈঠকের পর বিএসএফ সদস্যরা নিহত জাহানুর আলমের মরদেহ নিয়ে যায়।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, “বিএসএফের দেওয়া তথ্যানুযায়ী, ভোরের দিকে একদল ভারতীয় নাগরিক টহলরত বিএসএফ পোস্টে হামলা চালায়। তখন আত্মরক্ষার্থে বিএসএফ রাবার বুলেট ছোঁড়ে, এতে এক ভারতীয় নাগরিক নিহত হয়। বিষয়টি ভারতের অভ্যন্তরীণ বিষয় এবং এর সঙ্গে বাংলাদেশ বা বিজিবির কোনো সম্পৃক্ততা নেই। তবে সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।”

এ ঘটনায় সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গোলাগুলির শব্দে স্থানীয় বাসিন্দারা উদ্বিগ্ন হয়ে পড়েন।

ভারতীয় সীমান্তে এ ধরনের ঘটনায় দুই দেশের সীমান্ত নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠছে। সীমান্ত পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে, সেজন্য দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আরও সমন্বয় প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট