1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

বকশীগঞ্জে অন্ত:সত্ত্বার খবর শুনে স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক দল নেতা

জাকিরুল ইসলাম বাবু জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
আব্দুল্লাহ আল মামুনে

ফেসবুকে পরিচয়, তারপর প্রেম, অতঃপর বিয়ে এরপর হয় অন্ত:সত্ত্বা। এই খবর শুনে স্ত্রীকে তালাক দেওয়ার অভিযোগ উঠেছে জামালপুরের বকশীগঞ্জে এক স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে। তালাকের খবর শুনে ভুক্তভোগী ওই নারী সংবাদ সম্মেলন করতে চাইলে পুনরায় ভুয়া কাবিন নামা করে ওই স্বেচ্ছাসেবক দল নেতা।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক ও পৌর এলাকার টিকরকান্দি গ্রামের বাসিন্দা আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেন শেফালী বেগম (৩৮) নামে এক নারী। পৌর এলাকার মাঝপাড়া গ্রামে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে শেফালী বেগম বলেন, ২০২৩ সালে জীবিকার তাগিদে আমি সৌদি আরবে যাই। সেখানে কর্মরত থাকা অবস্থায় টিকরকান্দি গ্রামের আবদুল করিমের ছেলে স্বেচ্ছাসেবক দল নেতা মামুনের সঙ্গে আমার ফেসবুকে পরিচয় হয়। পরে আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক হয়। এক পর্যায়ে মামুন আমাকে বিয়ের কথা বলে আমাকে দেশে ফিরে আসতে বলেন।
আমি তার কথায় বিশ্বাস করে দেশে ফিরলে সে আমাকে গত বছরের ২৪ জুন কাবিনমূলে বিয়ে করেন। বিয়ের পর জানতে পারি সে বিবাহিত। আমি তাকে তার বাড়িতে নিয়ে যাওয়ার কথা বললে সে বাড়িতে না নিয়ে উল্টো আমার কাছ থেকে ২ লাখ ৫০ হাজার টাকা কৌশলে হাতিয়ে নেন এবং আমাকে বাচ্চা নিতে বলেন।

পরে আমি অন্ত:সত্ত্বা হয়ে পড়লে বিষয়টি তাকে জানাই। এখবর শুনেই তিনি রেগে যান পেটের বাচ্চা নষ্ট করতে বলেন। আমি বাচ্চা নষ্ট করতে না চাইলে গত বছরের ১২ ডিসেম্বর আমাকে গোপনে তালাক প্রদান করে আমার কাছে তালাকনামা পাঠান। আমি এ বিষয়ে আইনি পদক্ষেপ নিতে চাইলে লোক মারফতে খবর পেয়ে গত ১ জানুয়ারি মামুন আবারও আমাকে শ্রীবরদী উপজেলার এক কাজীর মাধ্যমে বিয়ে করেন। পরে জানতে পারি এই কাবিনটিও ছিল ভুয়া। এভাবেই মামুন আমাকে বার বার প্রতারিত করেন। বর্তমানে স্বেচ্ছাসেবক দল নেতা আমাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন। আমি বর্তমানে ৪ মাসের অন্ত:সত্ত্বা। আমি আমার স্বামীর অধিকার চাই, আমার অনাগত সন্তানের স্বীকৃতি চাই। এবিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন শেফালী বেগম।

এবিষয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আব্দুল্লাহ আল মামুন তালাক দেওয়ার বিষয়টি স্বীকার করেন কিন্তু টাকা হাতিয়ে নেওয়ার বিষয়টি অস্বীকার করেন। বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, এঘটনায় কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট