1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

বকশীগঞ্জে জমি নিয়ে বিরোধ লাঠির আঘাতে বৃদ্ধ নিহত

জাকিরুল ইসলাম বাবু জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫

জামালপুরের বকশীগঞ্জে জমিতে চাষ করতে গিয়ে প্রতিপক্ষের লাঠির আঘাতে আবদুল লতিফ দুলু (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল ১১ টার দিকে বগারচর ইউনিয়নের উত্তর সারমারা গ্রামে এ ঘটনা ঘটে। এঘটনায় একজনকে আটক করেছে থানা পুলিশ।

জানা গেছে, শুক্রবার সকাল ৯ টার দিকে বোরো চাষের জন্য নিজের জমিতে যান আবদুল লতিফ দুলু। এসময় তিনি নিজের জমিতে কাজ করার সময় একই গ্রামের আফিল মন্ডলের ছেলে আজাহার আলী, আকুয়াত হোসেন ও সোলায়মান হোসেনের লোকজন তার উপর অতর্কিত হামলা করেন। এক পর্যায়ে বাঁশের লাঠির আঘাতে আব্দুল লতিফ দুলু মারা যান। খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছেন।

স্থানীয়রা জানান, আবদুল লতিফ দুলুর সঙ্গে আজাহার আলীর জমি নিয়ে বিরোধ চলে আসছে। এরই জের ধরে এই হত্যাকন্ডের ঘটনা ঘটেছে।

এসময় থানা পুলিশ অভিযান চালিয়ে হিমাজল হোসেনের ছেলে সোলায়মান হোসেন নামে একজনকে আটক করেছে।

বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, এঘটনায় একজনকে আটক করা হয়েছে। বাকিদেরও আটকের চেষ্টা চলছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট