1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

বান্দরবানে সীমান্তে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে গুলিবিদ্ধ বাংলাদেশিসহ ২

বান্দরবান প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২২ মার্চ, ২০২৫
বান্দরবান

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক বাংলাদেশিসহ দুইজন আহত হয়েছেন। শুক্রবার (২১ মার্চ) রাত ৯টার দিকে ঘুমধুম ইউনিয়নের তুমব্রু ভাজাবনিয়া চিতারকুম জিরো লাইন এলাকায় এই ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন জাহাঙ্গীর আলম (১৯) ও মো. হোসাইন (২৭)। এর মধ্যে জাহাঙ্গীর আলম বাংলাদেশি নাগরিক এবং বর্তমানে তিনি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মো. হোসাইন রোহিঙ্গা বলে জানিয়েছেন বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, জাহাঙ্গীর ও হোসাইন কাঁটাতার পেরিয়ে শূন্যরেখায় প্রবেশ করলে মিয়ানমারের দিক থেকে গুলি ছোড়া হয়। এতে জাহাঙ্গীরের বাম পায়ে দুটি গুলি লাগে এবং সামান্য আহত হন হোসাইন। স্থানীয়রা ধারণা করছেন, মিয়ানমারের বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালিয়েছে।

এ ঘটনায় চোরাচালানের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে সন্দেহ করছে পুলিশ। বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম জানান, “ঘুমধুম সীমান্তে দুজন গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়েছি। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। তারা কেন সীমান্তে গিয়েছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে। চোরাচালানের সঙ্গে কোনো সম্পৃক্ততা আছে কিনা, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।”

এ ঘটনার পর সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট