1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

বিএনপি প্রয়োজনে আবারও মাঠে নামবে: মির্জা ফখরুল

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ২৯ মার্চ, ২০২৫
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দল ও দেশের জনগণের স্বার্থে আঘাত এলে প্রয়োজনে বিএনপি আবারও রাজপথে নামবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২৯ মার্চ) বিকেলে রাজধানীর বেরাইদ এলাকায় দুস্থদের মধ্যে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে, তবে কোনো চক্রান্ত সফল হতে দেওয়া হবে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “ফ্রান্স, লন্ডন, আমেরিকা থেকে কেউ যদি দেশের মানুষকে উত্তেজিত করার চেষ্টা করেন, তবে তা রুখে দেওয়া হবে।”

বিএনপি মহাসচিব বলেন, “বিএনপি ভারতের পক্ষেও নয়, পাকিস্তানের পক্ষেও নয়। আমেরিকার বা ইংল্যান্ডের পক্ষেও নয়। বিএনপি শুধুই বাংলাদেশের পক্ষে।” তিনি ভারতের আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে লড়াইয়ের কথাও উল্লেখ করেন এবং বলেন, “আমরা তিস্তা নদীর পাড়ে গিয়ে প্রতিবাদ করেছি।”

মির্জা ফখরুল দাবি করেন, বিএনপিই দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এনেছে। তিনি আরও বলেন, “গত ১৭ বছরে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে বিএনপির অনেক নেতাকর্মী আত্মত্যাগ করেছেন। এত নির্যাতন, মামলা, গুম, খুন সহ্য করেছে বিএনপি। বিএনপি করে এমন ৯৯ শতাংশ মানুষ নির্যাতনের শিকার হয়েছেন।”

তিনি বলেন, “ছাত্র-জনতার সম্মিলিত প্রচেষ্টায় ভয়াবহ দানবের হাত থেকে দেশ মুক্ত হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে সুষ্ঠু নির্বাচন দেওয়া দরকার। অনির্দিষ্টকালের জন্য এই সরকার ক্ষমতায় বসে থাকবে, জনপ্রতিনিধিত্বহীনভাবে দেশ চলবে—এমনটা মেনে নেওয়া হবে না।”

বিএনপি মহাসচিব বলেন, “ড. ইউনূসকে দেশের মানুষ সরকারের প্রধান উপদেষ্টা বানিয়েছে, স্বল্প সময়ের মধ্যে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে নির্বাচন দেওয়ার জন্য। বিএনপির সংগ্রামই ছিল একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট