1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে এমপি মাসুদ সাঈদী বটগাছের ডালে ব্যতিক্রমী রেস্টুরেন্ট, ঝিনাইদহে দর্শনার্থীদের ভিড় টঙ্গীবাড়ীতে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ দিঘলিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের পুত্র মালয়েশিয়া প্রবাসী শেখ ফিরোজ আহমেদের মৃত্যু পুলিশে শৃঙ্খলা ফিরেছে, জনবান্ধব বাহিনী গঠনে কাজ চলছে: আইজিপি টেস্ট অধিনায়ক হিসেবে রেকর্ড সেঞ্চুরি ইতিহাস গড়লেন শান্ত হরমুজ প্রণালিতে ইরানের ট্যাংকারে মার্কিন হামলা নারায়ণগঞ্জে জুমার নামাজে নাসীরুদ্দিন পাটওয়ারীকে ঘিরে মসজিদে তীব্র ভিড় কদমতলীতে ফোম কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট মুন্সীগঞ্জে ‘ফ্যাক্টস ফর লাইফ’ কর্মশালা শুরু, শিশু ও নারীর স্বাস্থ্য সচেতনতায় গুরুত্ব

ব্যাংককে অধ্যাপক ইউনূস ও নরেন্দ্র মোদির প্রথম দ্বিপাক্ষিক বৈঠক শুরু

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
ব্যাংককে অধ্যাপক ইউনূস ও নরেন্দ্র মোদির প্রথম দ্বিপাক্ষিক বৈঠক শুরু

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আজ (শুক্রবার, ৪ এপ্রিল) বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ব্যাংককের সাংরিলা হোটেলে স্থানীয় সময় মধ্যাহ্নের পর এই বৈঠক শুরু হয়।

প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়।
অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর এটিই অধ্যাপক ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির প্রথম বৈঠক। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকে ঢাকা-দিল্লি সম্পর্ক কিছুটা টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে। এমন প্রেক্ষাপটে দুই দেশের শীর্ষ নেতার এই বৈঠককে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে।

এর আগে, গতকাল (বৃহস্পতিবার) বিমসটেক নেতাদের সম্মানে আয়োজিত নৈশভোজে অধ্যাপক ইউনূস ও নরেন্দ্র মোদির দেখা হয়। তারা একই টেবিলে পাশাপাশি বসেন এবং কুশল বিনিময় করেন। এই নৈশভোজের আয়োজন করেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা।

বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশ নিতে গতকাল সকালেই ব্যাংককে পৌঁছান অধ্যাপক ইউনূস। এবারের সম্মেলনে বাংলাদেশ বিমসটেকের পরবর্তী সভাপতির দায়িত্ব গ্রহণ করবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট