1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

ভারতে হোটেল থেকে বাংলাদেশি আম্পায়ারের লাশ উদ্ধার

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
আন্তর্জাতিক-আম্পায়ার-নাজিব-রাসেল-ইসমাইল

দেশের ব্যাডমিন্টন অঙ্গনে আজ শোকের একদিন। বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ব্যাডমিন্টন আম্পায়ার এবং বিশ্বব্যাডমিন্টন প্যানেলের সদস্য নাজিব রাসেল ইসমাইল ভারতের গৌহাটিতে একটি আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতায় আম্পায়ারিং করতে গিয়ে হোটেলে ঘুমের মধ্যে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর।

সাবেক জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন ও ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক জোবায়েদুর রহমান রানা জানান, গৌহাটিতে চলমান আন্তর্জাতিক সিরিজে ম্যাচ পরিচালনার জন্য রাসেল সেখানে ছিলেন। শনিবার তার একটি ম্যাচ পরিচালনার কথা ছিল। কোর্টে তার অনুপস্থিতি দেখে আয়োজকরা হোটেলে যান। অনেক ডাকাডাকির পর দরজা না খোলায় দরজা ভেঙে দেখা যায়, তিনি আর বেঁচে নেই।

ফেডারেশন সূত্রে জানা গেছে, নাজিব রাসেল বিশেষ কোনো রোগে আক্রান্ত ছিলেন না। তার মৃত্যুর কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

নাজিব রাসেল ইসমাইল ছিলেন দেশের সেরা ব্যাডমিন্টন আম্পায়ার। আন্তর্জাতিক অঙ্গনে তিনি বাংলাদেশের ব্যাডমিন্টনকে পরিচিতি দিয়েছেন। বিশ্বব্যাডমিন্টনের প্যানেলের সদস্য হওয়ার পাশাপাশি তিনি বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের বর্তমান নির্বাহী কমিটির একজন সক্রিয় সদস্য ছিলেন।

রাসেলের জীবনের একটি বড় অংশ জুড়েই ছিল ব্যাডমিন্টন। তিনি কেবল ম্যাচ পরিচালনাতেই নয়, ব্যাডমিন্টনের নিয়ম-কানুন ও কৌশল নিয়ে বিস্তর পড়াশোনা করতেন। ব্যস্ততাপূর্ণ জীবনের মধ্যেও তার অনেক সময় কাটত ব্যাডমিন্টনের বই পড়ে।

তার মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে।

নাজিব রাসেলের মৃত্যুতে দেশের ব্যাডমিন্টন অঙ্গন এক অনন্য প্রতিভা হারালো। তার শূন্যতা পূরণ করা সহজ হবে না।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট