1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

ভারতে ১৮০ বছর পুরোনো মসজিদ পুলিশের পাহারায় ভাঙা হলো।

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্কঃ
  • প্রকাশিত: বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

ভারতের উত্তর প্রদেশের ফতেহপুরে প্রায় ১৮০ বছরের পুরোনো একটি মসজিদের একটি অংশ মঙ্গলবার (১০ ডিসেম্বর) ভেঙে ফেলা হয়েছে। অভিযোগ করা হয়েছে যে মসজিদটি শহরের বান্দা-ফতেহপুর সড়কের ওপর অবৈধভাবে এই স্থান দখল করে ছিল বলে জানিয়েছেন। জেলা প্রশাসনের দাবি যে, নূরি জামে মসজিদের দখল করা অংশ সরানোর জন্য আরো আগেই নোটিশ দেওয়া হয়েছিল।

তবে মসজিদ কমিটি প্রতিকার পেতে এলাহাবাদ হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন। তবে এর মধ্যেই মসজিদের একাংশ ভেঙে দেওয়া হলো। ফতেহপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) অবিনাশ ত্রিপাঠি দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন যে কমিটি উচ্চ আদালতে কিছু আবেদন দাখিল করেছে, তবে তা এখনও শুনানির জন্য তালিকাভুক্ত করা হয়নি।

অবিনাশ ত্রিপাঠি স্পষ্ট করে বলেন যে কাঠামোটি ভাঙা হয়েছে তা গত তিন বছরে নির্মিত হয়েছিল এবং মসজিদের মূল ভবন অক্ষত রয়েছে বলে জানান। তিনি জানান যে গণপূর্ত বিভাগ গত আগস্টে ১৩৯ জনকে নোটিশ দিয়েছিল। তার মধ্যে দোকানি, বাড়ির মালিক ও মসজিদ কমিটিও রয়েছে বলে জানা যায়। তাদের রাস্তা দখল করে নির্মিত কাঠামোগুলো অপসারণ করতে বলা হয়েছিল।

ত্রিপাঠি আরও বলেন যে, সড়ক মজবুতকরণ এবং নর্দমা নির্মাণের কাজ শুরু করার জন্য গণপূর্ত বিভাগ দখল করা স্থানে নির্মিত স্থাপনা অপসারণের নির্দেশ দেন। গণপূর্ত বিভাগ সব ভবনের দখলকৃত অংশ চিহ্নিত করেছিলেন। যাদের নোটিশ দেওয়া হয়েছিল তারা সেপ্টেম্বরে দখল করা স্থানে নির্মিত স্থাপনা অপসারণ করেছিলেন। মসজিদ কমিটি অংশটি সরানোর আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করেননি।মসজিদ কমিটির কারো সঙ্গে এ বিষয়ে কোনো কথা বলা সম্ভব হয়নি।

মসজিদের ওই অংশ ভাঙার সময় নিরাপত্তা দিতে প্রশাসনের সহায়তা চেয়েছিল গণপূর্ত বিভাগ। আইনশৃঙ্খলা বজায় রাখতে পর্যাপ্ত পুলিশ ঘটনাস্থলে উপস্থিত ছিল। মসজিদ ভাঙার সময়ে কোনো বিক্ষোভ হয়নি বলেও জানান ত্রিপাঠি। তবে মূলত ভারত সরকার মসজিদ গুলোকে পরিকল্পনা করে ভাঙার জন্য তৈরি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট