1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

ভারত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক এগিয়ে নিতে চায়: বিক্রম মিশ্রি

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি

ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি। তিনি বলেছেন, দুই দেশের জনগণের স্বার্থে ভারতের এই সম্পর্ক হবে জনমুখী ও জনকল্যাণমুখী।

সোমবার (৯ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান বিক্রম মিশ্রি।

ভারতের পররাষ্ট্রসচিব হিসেবে বিক্রম মিশ্রির এটি প্রথম বাংলাদেশ সফর। সোমবার সকালে ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে তিনি ঢাকায় আসেন। সফরের অংশ হিসেবে বিক্রম মিশ্রি বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকের পর বিক্রম মিশ্রি বলেন, “আমাদের মধ্যে অত্যন্ত খোলামেলা ও গঠনমূলক আলোচনা হয়েছে। ভারত সবসময় বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক সম্পর্ক ধরে রেখেছে এবং ভবিষ্যতেও এই সম্পর্ককে জনকেন্দ্রিক ও জনমুখী হিসেবে দেখতে চায়। এই সম্পর্কের কেন্দ্রে থাকবে দুই দেশের মানুষের কল্যাণ।”

ভারতের পররাষ্ট্রসচিব বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহের কথা জানান। তিনি বলেন, “আমরা উভয় দেশের জনগণের স্বার্থে এই সহযোগিতা অব্যাহত রাখবো। আমরা সাম্প্রতিক পরিস্থিতি ও সমস্যা নিয়েও আলোচনা করেছি।”

বিক্রম মিশ্রি জানান, “সংখ্যালঘুদের নিরাপত্তা ও কল্যাণের সঙ্গে সম্পর্কিত আমাদের উদ্বেগগুলো আমরা তুলে ধরেছি। এছাড়া সাংস্কৃতিক, ধর্মীয় এবং কূটনৈতিক সম্পত্তির ওপর হামলার কিছু দুঃখজনক ঘটনার বিষয়েও আলোচনা হয়েছে।”

বিক্রম মিশ্রির সফর বাংলাদেশের সঙ্গে ভারতের পারস্পরিক সম্পর্ককে আরও জোরদার করার একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। উভয় দেশের জনগণের কল্যাণ নিশ্চিত করতে ভারত বাংলাদেশের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট