1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

ভোলায় পুলিশের ওপর হামলা, গুরুতর আহত দুই সদস্য

ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
ভোলা

ভোলার বোরহানউদ্দিনে ওয়ারেন্টভুক্ত আসামিকে ধরতে গিয়ে হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন দুই পুলিশ সদস্য। সোমবার (৬ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার বড়মানিকা ইউনিয়নের আলিমুদ্দিন বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহত পুলিশ সদস্যরা হলেন অতিরিক্ত উপপরিদর্শক (এএসআই) আলমাস এবং নুরুল ইসলাম। বর্তমানে তারা বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) ছিদ্দিকুর রহমান জানান, নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি নসু মিয়ার ছেলে রুবেলকে (৪০) ধরতে অভিযান চালান এএসআই আলমাস ও নুরুল ইসলাম। অভিযানের সময় আসামির বাড়িতে উপস্থিত হয়ে তাকে গ্রেপ্তার করার চেষ্টা করলে রুবেলের স্বজনেরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়।

ওসি আরও জানান, হামলাকারীরা দুই পুলিশ সদস্যকে এলোপাতাড়ি মারধর করে এবং ছুরি দিয়ে মাথায়, হাতে ও পিঠে আঘাত করে। হামলার পর আসামিকে ছিনিয়ে নেওয়া হয়।

হামলার ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এছাড়া হামলায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ওসি ছিদ্দিকুর রহমান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট