1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

মনিরুজ্জামান খান জামালপুর আর এম বিদ্যাপীঠের সভাপতি নির্বাচিত

জাকিরুল ইসলাম বাবু জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
মনিরুজ্জামান খান

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক মনিরুজ্জামান খান লাভলু জামালপুর আর এম বিদ্যাপীঠ পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন।

রবিবার (২৬ জানুয়ারী) দুপুরে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে জানা যায় বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত প্রবিধানমালা এস.আর.ও নং ৭৩-আইন/২০২৪-এর ৬৪(১) ধারা অনুযায়ী ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আদেশক্রমে বোর্ডের বিদ্যালয় পরিদর্শক উপজেলার জামালপুর আর এম বিদ্যাপীঠ পরিচালনা কমিটি অনুমোদন করেছেন। কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক মনিরুজ্জামান খান লাভলুকে কমিটির সভাপতি করেছেন। সদস্য সচিব জামালপুর আর এম বিদ্যাপীঠের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আশরাফুল আলম আকন্দ। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সাধারণ শিক্ষক সদস্য আছমা বেগম ও অভিভাবক সদস্য মো. জহিরুল ইসলাম মোড়ল।

স্থাণীয়রা জানান, মনিরুজ্জামান খান লাভলু সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ার পর জামালপুর আর এম বিদ্যাপীঠের উন্নতির সম্ভাবনা বাড়বে বলেই আশা করা যায়, কারণ তিনি একজন সমাজসেবক ও শিক্ষানুরাগী ব্যক্তি। কমিটি গঠন ও নেতৃত্বের পরিবর্তন শিক্ষা প্রতিষ্ঠানে নানা ধরনের ইতিবাচক পরিবর্তন নিয়ে আসতে পারে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট