1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

মরক্কো সম্মেলনে ইসরায়েলি প্রতিনিধির বক্তব্যের সময় বাংলাদেশসহ বেশকিছু দেশর ওয়াকআউট

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
পররাষ্ট্র মন্ত্রণালয়

মরক্কোর মারাকেশে অনুষ্ঠিত ৪র্থ গ্লোবাল মিনিস্টেরিয়াল কনফারেন্স অন রোড সেফটিতে ইসরায়েলি প্রতিনিধি দলের বক্তব্যের সময় বাংলাদেশসহ বেশকিছু দেশ ওয়াকআউট করেছে। তবে কিছু মহল এই ঘটনাকে ভুলভাবে ব্যাখ্যা করছে, বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গত ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলও ওয়াকআউটকারী দেশগুলোর মধ্যে ছিল। কিছু মহল বিষয়টিকে ভুলভাবে ব্যাখ্যা করছে এবং ভুল তথ্য ছড়াচ্ছে।

মন্ত্রণালয় আরও জানায়, ফিলিস্তিন সংকট, ইসরায়েলের গণহত্যা ও দমন-পীড়নের বিষয়ে বাংলাদেশের অবস্থান সুস্পষ্ট। বাংলাদেশ সবসময় ফিলিস্তিনিদের ন্যায্য অধিকারের পক্ষে অবস্থান নিয়েছে এবং ভবিষ্যতেও এই অবস্থান বজায় রাখবে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হয়েছে, বাংলাদেশের কূটনীতিক সম্মেলনে বসেছিলেন এবং ইসরায়েলি প্রতিনিধির বক্তব্যকে সমর্থন করেছেন। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্যকে বিভ্রান্তিকর বলে উল্লেখ করেছে এবং সংশ্লিষ্ট সবাইকে ভুল তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট