1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

মহান মে দিবসে বিএনপির বড় সমাবেশ: নয়াপল্টনে আয়োজন,

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
বিএনপি

মহান মে দিবস উপলক্ষে রাজধানী ঢাকায় বিশাল শ্রমিক সমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক দলের উদ্যোগে আগামী ১ মে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম খান জানান, “১ মে বৃহস্পতিবার দুপুর ২টায় নয়াপল্টনে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।”

তিনি আরও জানান, “সমাবেশে ঢাকার পাশাপাশি আশপাশের জেলাগুলোর নেতাকর্মীরাও অংশগ্রহণ করবেন। যেহেতু ওই দিন সরকারি ছুটি, তাই জনসমাগম বেশি হলেও জনগণের ভোগান্তি হবে না।”

শুধু রাজধানী ঢাকাতেই নয়, মহান মে দিবস উপলক্ষে দেশের সব মহানগর ও জেলা শহরেও জাতীয় শ্রমিক দলের উদ্যোগে পৃথক পৃথক সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানান নজরুল ইসলাম খান। এসব সমাবেশে স্থানীয় শ্রমিক নেতারা অংশগ্রহণ করবেন এবং শ্রমিক অধিকার, ন্যায্য মজুরি ও শ্রমিকবান্ধব নীতির দাবিতে বক্তব্য রাখবেন।

এক প্রশ্নের উত্তরে নজরুল ইসলাম খান বলেন, “শ্রম সংস্কার কমিশন যে প্রতিবেদন জমা দিয়েছে, বিএনপি তা সমর্থন করে। আমরা সবসময় শ্রমিকদের ন্যায্য অধিকার ও কল্যাণে বিশ্বাসী।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট