1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে ৮৬ জন জনবল নিয়োগে চলছে

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
মার্কিন সংস্থায় চাকরি, বছরে বেতন ১৬ লাখ ৯৪ হাজার

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষাসেবা বিভাগের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজস্বখাতভুক্ত একাধিক পদে জনবল নিয়োগের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। অধিদপ্তরে ৫টি ক্যাটাগরির পদে ১১ থেকে ১৯তম গ্রেডে মোট ৮৬ জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

নিয়োগের জন্য উল্লিখিত পদগুলো:

১. হিসাবরক্ষক

  • পদসংখ্যা: ২২
  • যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য অনুষদের যেকোনো বিষয়ে স্নাতক (২য় শ্রেণি বা সমমানের সিজিপিএ)। কম্পিউটারে এমএস অফিসে দক্ষতা।
  • বেতন: ১২,৫০০–৩২,২৪০ টাকা (গ্রেড–১১)

২. কম্পিউটার অপারেটর

  • পদসংখ্যা: ১৫
  • যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান)।
  • বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

৩. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

  • পদসংখ্যা: ২৭
  • যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস, বাংলায় প্রতি মিনিটে ২০ শব্দ ও ইংরেজিতে প্রতি মিনিটে ২০ শব্দ টাইপিং গতি থাকতে হবে।
  • বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৪. গাড়িচালক

  • পদসংখ্যা: ১২
  • যোগ্যতা: জেএসসি বা সমমান পাস, বৈধ গাড়ি চালনার লাইসেন্স, ২ বছরের অভিজ্ঞতা।
  • বেতন: ভারী লাইসেন্স ৯,৭০০–২৩,৪৯০ টাকা (গ্রেড–১৫)
    হালকা লাইসেন্স ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৫. ডেসপাস রাইডার

  • পদসংখ্যা: ১০
  • যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস, বৈধ মোটরসাইকেল চালানোর লাইসেন্স, কম্পিউটারে দক্ষতা।
  • বেতন: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)

আবেদন প্রক্রিয়া
আবেদনকারীকে নির্দিষ্ট পরীক্ষা ফি মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
ফি পরিশোধের সময়সীমা: আবেদন ফরম পূরণের পর ৭২ ঘণ্টার মধ্যে।
আবেদন শেষ তারিখ: ২১ নভেম্বর ২০২৪, বিকেল ৫টা।

বিশেষ দ্রষ্টব্য: নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদন ফরমের জন্য এই লিংকে ভিজিট করুন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট