1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

মাদারগঞ্জে ইউনিয়ন বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও ভাংচুর

জাকিরুল ইসলাম বাবু,জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১ মার্চ, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মাদারগঞ্জ উপজেলার অর্ন্তগত ১ নং চরপাকেরদহ ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ,চেয়ার ও মোটরসাইকেল ভাংচুর এর ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৭ টায় তেঘরিয়া সাহেদ আলী হাইস্কুল এন্ড কলেজ মাঠে এ ঘটনা ঘটে। দ্বি-বার্ষিক সম্মেলন ঘিরে মঞ্চ ও প্রধান গেট ছাড়া সকল প্রস্তূূতি সম্পন্ন করেছে ১ নং চরপাকেরদহ ইউনিয়ন বিএনপি।
স্থানীয় সূত্রে জানা গেছে দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শাহ্ মোঃ মজনু মিয়া ও গোলাম কিবরিয়া বিপ্লব তরফদার।

এ ব্যাপারে ১ নং চরপাকেরদহ ইউনিয়ন বিএনপি’র আহবায়ক সভাপতি প্রার্থী সাবেক চেয়ারম্যান শাহ্ মোঃ মজনু ফকির জানান দীর্ঘদিনের ফসল ১ নং চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন জুম্মার নামাজ পর হওয়ার কথা ছিল। আমরা রাতে প্যান্ডেলের কাজ সম্পন্ন করে বাজারে বিএনপির অফিসে অবস্থান করি। পরে শুনতে পারি মুখলেছ-বিপ্লব তরফদারের নেতৃত্বে হঠাৎ করেই ২০/৩০ জন লোক পূর্ব দিক থেকে মাদ্রাসা গেট দিয়ে ঢুকে প্যান্ডেলের মঞ্চ তছনছ করে, ককটেল নিক্ষেপ, পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। খবর পেয়ে আমরা সেখানে যাই এবং প্রতিহত করি। পুলিশ প্রশাসনের লোক এসে পরির্দশন ও সঠিকভাবেই তদন্ত করেছে আমরা এর বিচার চাই এবং জড়িতদের বহিষ্কার চাই।

১ নং চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক সভাপতি প্রার্থী গোলাম কিবরিয়া বিপ্লব তরফদার জানান প্রতিটি ওয়ার্ডে সুপার ফাইভ ঘোষণা করছে বিএনপি এরই ধারাবাহিকতায় তাদের সাথে ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে যোগাযোগ করছি। মিতালি বাজারে অবস্থান করছিলাম এরপর জানতে পারি আমাদের প্রতিনিধি দল সম্মেলনস্থল পরিদর্শন করতে গেছে ঐ মুহুর্তে শাহ মোস্তাক ও শফিকুল ইসলাম শফির নেতৃত্বে একদল অস্ত্র নিয়ে তাদের উপর হামলা করে, চেয়ার ভাংচুর করে, অগ্নিসংযোগ করে, ধাওয়া করলে আহত হয় ৭ জন চিকিৎসা নিয়ে ৪ জন বাড়ী আসে এবং ৩ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।এ ঘটনায় ৪/৫ টি মোটরসাইকেল ভাংচুর করে। ২ টি মোটরসাইকেল পায়নি, তারা আওয়ামীলীগ কে পূণর্বাসন করতে চাচ্ছে, দৃষ্টান্তমুলক শাস্তি এবং দল থেকে বহিস্কার করার জন্য আহবান জানাচ্ছি।
মাদারগঞ্জ মডেল থানার ওসি হাসান আল মামুন জানান সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। এ ব্যাপারে থানায় কোন অভিযোগ দায়ের হয়নি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট