1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

মামলা নিষ্পত্তি হলেই দেশে ফিরবেন তারেক রহমান: ফখরুল

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন, তবে তার বিরুদ্ধে থাকা মিথ্যা ও প্রতিহিংসামূলক মামলা নিষ্পত্তি হলে। এ কথা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) লন্ডন থেকে ঢাকায় ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, “তারেক রহমানের বিরুদ্ধে অনেক মিথ্যা মামলা রয়েছে। আদালতের মাধ্যমে সেগুলো শেষ হলে বা প্রত্যাহার করা হলে তিনি দেশে ফিরে আসবেন।”

তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন, দেশের বিজয় ও অর্জন ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের অস্থিরতা নিরসনে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা জরুরি। তিনি আরও বলেন, “ন্যূনতম রাজনৈতিক সংস্কার শেষ করে সুষ্ঠু নির্বাচন আয়োজনই এই সংকটের একমাত্র সমাধান।”

গত ৩০ নভেম্বর মির্জা ফখরুল ও তার স্ত্রী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। সেখানে তারেক রহমানের সঙ্গে বৈঠকের পাশাপাশি তিনি যুক্তরাজ্য বিএনপির আলোচনা সভা, মিট দ্য প্রেসসহ একাধিক অনুষ্ঠানে অংশ নেন। একইসঙ্গে স্ত্রীর চিকিৎসার জন্য সময়ও বরাদ্দ করেন।

২০০৮ সাল থেকে যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের বাইরে থেকেই দলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে সক্রিয় ভূমিকা রাখছেন। তবে মামলা নিষ্পত্তির আগ পর্যন্ত তার দেশে ফেরা অনিশ্চিত রয়ে গেছে।

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ থাকলেও মামলাগুলোর নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এটি সম্ভব নয় বলে জানিয়েছেন মির্জা ফখরুল।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট